Gen-Z আন্দোলন

GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

রাজপথের আন্দোলনের বাইরেও, ভারতীয় Gen-Z জলবায়ু পরিবর্তন (লাদাখ, আরাবল্লী ইত্যাদি), বেকারত্ব (উত্তর ভারতের অগ্নিবীর আন্দোলন), পরীক্ষায় অনিয়ম (পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকুরিপ্রার্থীদের আন্দোলন), জাতিভিত্তিক বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো নির্দিষ্ট ইস্যুতে সক্রিয় হয়েছে। Continue reading GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

নকশাল

অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

নয়া উদারবাদী নীতির যে রথে ভারতের শাসকশ্রেণী গত ৩০-৩৫ বছর ধরে চেপে বসেছে, তাতে দিন দিন সামাজিক বৈষম্য বাড়ছে, মানুষের কাজের সুযোগ কমছে, অর্থনৈতিক দূরাবস্থা আরো তীব্র হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুঠের জন্য জমি দখল করার জন্য কোটি কোটি মানুষ নিজের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন। ফলে সামাজিক বিদ্রোহের পটভূমি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। Continue reading অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

ধর্মঘট

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬-এর ধর্মঘটকে সম্পূর্ণ সফল করুন

শাসকশ্রেণীর রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রভাবাধীন ট্রেড ইউনিয়নগুলো যে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের পিছনে ছুরি মেরে আসছে তা আজ শ্রমিকরা খুব ভালো করেই জানে। Continue reading আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬-এর ধর্মঘটকে সম্পূর্ণ সফল করুন

পশ্চিমবঙ্গের গণআন্দোলন

পশ্চিমবঙ্গের গণআন্দোলন: বাস্তবতা, প্রতিবন্ধকতা ও উত্তরণের দিশা

শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, কর্মসংস্থান, নারী, কৃষি, পরিবেশ, দলিত ও সংখ্যালঘু অধিকার, জল জঙ্গল জমি ইজ্জত অধিকার রক্ষা – এই বিষয়গুলোকে ভিত্তি করে যৌথ সংগ্রাম গড়ে তুলতে হবে। আন্দোলনগুলির মধ্যে পারস্পরিক সংহতি, একে অপরের দাবির প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা গড়ে তুলতে হবে। Continue reading পশ্চিমবঙ্গের গণআন্দোলন: বাস্তবতা, প্রতিবন্ধকতা ও উত্তরণের দিশা

SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

ভোটার তালিকায় নিজের নাম বজায় রাখতে গেলে যদি এই ধরনের কাগজ জমা করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সবার আগে সমস্যায় পড়বেন গ্রামীণ দরিদ্র প্রান্তিক জনগণ। NRC যে কী ভয়ানক বস্তু, তার আঁচ আমরা পেয়েছি আসাম থেকে; যেখানে তালিকায় নাম না আসা অসংখ্য জনগণ হয় অনিশ্চয়তায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নয়তো তাঁদের স্থান হয়েছে ডিটেনশন ক্যাম্পে! Continue reading SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

নেপালের Gen-Z বিপ্লব নিয়ে কিছু কথা

ভারত এমন দুটো দেশের সাথে সীমানা ভাগ করে নেয় যেখানে Gen-Z’র বিপ্লব শাসক পরিবর্তন ঘটিয়েছে। তাই আত্মতুষ্টিতে ভোগাটা ভারতের ক্ষেত্রে শোভা পায় না। দিল্লির শাসকগোষ্ঠী বারবার সীমা অতিক্রম করেছে, এটা ধরে নিয়ে যে ভারতের বিশালতা ও বৈচিত্র্য অসন্তোষের ঝাঁকুনির থেকে তাকে সুরক্ষিত রাখবে। কিন্তু সেই বিশালতাই, যদি পতন ঘটে, তাকে বহুগুণে তীব্র করে তুলতে পারে সে কথা ভুলে  যাওয়া উচিত নয়। Continue reading নেপালের Gen-Z বিপ্লব নিয়ে কিছু কথা

দেউচা পাঁচামী – রাজ্য সরকারের স্বপ্নের প্রোজেক্ট, আদিবাসীদের ধ্বংসের প্রোজেক্ট

সারা ভারত বা পশ্চিমবঙ্গ জুড়ে যে আদিবাসীদের উচ্ছেদ করার কাজে কেন্দ্রীয়/ রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে তা তো শুধু কর্পোরেটদের হাতে সেই সব জল জঙ্গল জমিকে তুলে দেওয়ার স্বার্থে, যাতে তারা আরো বেশি ধনী হতে পারে। কিন্তু প্রকৃতি ধ্বংস করে, আদিবাসীদের উচ্ছেদ করে, কৃষি জমি ধ্বংস করে যে মেকি উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে, তা তো আদিবাসীদের স্বার্থ রক্ষা করার জন্য নয়। Continue reading দেউচা পাঁচামী – রাজ্য সরকারের স্বপ্নের প্রোজেক্ট, আদিবাসীদের ধ্বংসের প্রোজেক্ট

বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে অতি নগ্ন ভাবে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। পাশাপাশি বিরোধী স্বর দমন করতে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগকে দিয়ে গুম ও খুনের রাজনীতি কে প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। Continue reading বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

বাংলার নোংরা জাতিবাদের গোপন কথা

উত্তর ভারতে—বিশেষ করে উত্তরপ্রদেশে—শক্তিশালী আন্দোলনের মাধ্যমে চামার সম্প্রদায় সামাজিক-রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ হয়েছে, কিন্তু সেই আন্দোলনের ঢেউ কখনোই বাংলায় এসে পৌঁছায়নি। তবে তিনি মনে করেন, হয়তো সেই উত্তর ভারতের আন্দোলনগুলোর একটা প্রভাব অবশেষে বাংলায় পড়তে শুরু করেছে। Continue reading বাংলার নোংরা জাতিবাদের গোপন কথা

WBJDF-কর্তৃক আয়োজিত “জনতার মতামত, রাজপথে আদালত”-কে দেওয়া আমাদের মতামত

আমাদের রাজ্যে সাম্প্রতিক সময়ে প্রচুর মামলার তদন্তভার সিবিআই এর হাতে গেছে – নোবেল চুরি থেকে শুরু করে সারদা, রোজভ্যালি, নারদা, নিয়োগ দূর্নীতি, কয়লা, বালি, গরু-পাচার – কোনওটাই চূড়ান্ত পরিণতিতে পৌঁছায় নি। নীট দূর্নীতি মামলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য – সিবিআই যেটা করে – Kill time, Kill investigation। Continue reading WBJDF-কর্তৃক আয়োজিত “জনতার মতামত, রাজপথে আদালত”-কে দেওয়া আমাদের মতামত