দলিত আন্দোলন এবং আরএসএস-এর আবির্ভাব

প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ২

এই উৎপত্তিকে বুঝতে পারলে তবেই এটা স্পষ্ট হয় যে হিন্দু ঐক্য নিয়ে এত কথা বললেও জাত নিপীড়নের বিষয় নিয়ে আরএসএস-এর এই হিরণ্ময় নীরবতা কেন, এবং কেন তাদের জাতীয় সংহতির ধারণা বারবার নতুন নতুন শত্রু খুঁজে পায়—প্রথমে মুসলমান, তারপর খ্রিষ্টান, আর এখন “আরবান নকশাল”। Continue reading প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ২

দলিত আন্দোলন এবং আরএসএস-এর আবির্ভাব

প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ১

একদিকে মুসলিমদের রাজনৈতিক দাবি-দাওয়ার বাহ্যিক হুমকি এবং অন্যদিকে ব্রাহ্মণ্য আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিচু জাতের জনগণের মুক্তি আন্দোলনের আভ্যন্তরীণ হুমকি – এই দুটোকেই যদি বোঝা না যায় তাহলে আরএসএস-এর আবির্ভাবকে বোঝা যাবে না। Continue reading প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ১

SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

ভোটার তালিকায় নিজের নাম বজায় রাখতে গেলে যদি এই ধরনের কাগজ জমা করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সবার আগে সমস্যায় পড়বেন গ্রামীণ দরিদ্র প্রান্তিক জনগণ। NRC যে কী ভয়ানক বস্তু, তার আঁচ আমরা পেয়েছি আসাম থেকে; যেখানে তালিকায় নাম না আসা অসংখ্য জনগণ হয় অনিশ্চয়তায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নয়তো তাঁদের স্থান হয়েছে ডিটেনশন ক্যাম্পে! Continue reading SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের ক্রমবর্ধমান প্রবণতা প্রসঙ্গে

এতদিন এরাজ্যে আরএসএস-এর প্রভাব ছিল মূলত পশ্চিমবঙ্গের উত্তর ও পশ্চিমের কিছু পিছিয়ে থাকা এলাকায়, এবং দক্ষিণে সুন্দরবনের কিছু এলাকায়। কিন্তু ধর্মীয় মেরুকরণ, দাঙ্গা, বিজেপির প্রচার-অপপ্রচার মিলিয়ে এখন তারা শহর-গ্রাম সর্বত্র অধিকাংশ বাঙালির মনে সুপ্ত থাকা সাম্প্রদায়িকতা আর উগ্র জাতীয়তাবাদকেও জাগিয়ে তুলতে পেরেছে। ‘জাতপাত-না-মানা’, অথচ খবরের কাগজে পাত্র-পাত্রী বিজ্ঞাপনের মাধ্যমে ব্রাক্ষণ পাত্র বা ফর্সা পাত্রী খোঁজা ‘প্রগতিশীল’ বাঙালি মননে সুপ্ত থাকা প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা এবং সেটাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে আরএসএস-এর এই সাফল্য – কোনওটাকেই অস্বীকার করার জায়গা নেই। Continue reading বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের ক্রমবর্ধমান প্রবণতা প্রসঙ্গে

ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর ধারাবাহিক হেনস্থা – প্রয়োজন এক ঐক্যবদ্ধ প্রতিরোধ

ভাষা, সংস্কৃতি বা ধর্মের ভিত্তিতে মানুষের বিরুদ্ধে বৈষম্য বা হেনস্থা শুধু অসাংবিধানিকই নয়, অমানবিক। যে ভারত তার বহুত্ববাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গর্ব করে, সেই দেশের ভেতরেই যদি বিভিন্ন ভাষাভাষীদের বিরুদ্ধে, জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, খাদ্যাভ্যাসের বিরুদ্ধে পরিকল্পিত নিপীড়ন চলতে থাকে, তবে তা গোটা জাতির আত্মপরিচয়ের উপরই আঘাত হানে। Continue reading ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর ধারাবাহিক হেনস্থা – প্রয়োজন এক ঐক্যবদ্ধ প্রতিরোধ

দেশজুড়ে বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করুন

ইন্ডিয়া হেট ল্যাব-এর (আইএইচএল) সমীক্ষা বলছে ২০২৩ সালে ৬৬৮-টা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ঘৃণামূলক ভাষণের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৬৫-টা; অর্থাৎ ৭৪.৪ শতাংশ বৃদ্ধি। বলাই বাহুল্য এর মধ্যে ১১৪৫-টাই, অর্থাৎ ৯৮.৫ শতাংশই মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে। এই ঘৃণামূলক ভাষণগুলোর ২/৩ ভাগের উৎসই হলো বিজেপি-শাসিত রাজ্যগুলো। Continue reading দেশজুড়ে বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করুন

ওয়াক্‌ফ আইন সংশোধন – সরকারের আসল উদ্দেশ্য কী ?

বিমুদ্রাকরণ করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার দাবি বা ৩৭০-ধারা বিলোপ করে কাশ্মীরে সব ঠিক হয়ে গেছে দাবি করাটা যতটা হাস্যকর ছিল, তেমনই এইসমস্ত সংশোধনী এনে ওয়াক্‌ফ-সংক্রান্ত দুর্নীতি মোকাবিলাটাও ঠিক ততটাই হাস্যকর দাবি। যে কেন্দ্রীয় শাসকদল নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকে দাঁড় করাতে পারে না, সে এখন মসুলিম সম্প্রদায়ের “ভালো” করার জন্য সংস্কার করছে – এহেন দাবি একমাত্র অন্ধভক্ত হলেই হজম করা সম্ভব। Continue reading ওয়াক্‌ফ আইন সংশোধন – সরকারের আসল উদ্দেশ্য কী ?

বলিউডের রাষ্ট্রীয় বাস্তব

রাষ্ট্র ঘুঁটি সাজিয়েই চলেছে বুনিয়াদে। বরাদ্দ পাঠ্যকে প্রশ্ন করা, কৌতূহলী হওয়া, যুক্তির ক্রম বুঝতে চাওয়া তাদের কাছে বিপজ্জনক। যাদের যাত্রা তলিয়ে ভেবে শুরু হয়, তাঁরা আসলে ভবিষ্যতের রাষ্ট্রদ্রোহী। আর বাকিদের জন্য অপরাধের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ রাষ্ট্র অপরাধ করে না। Continue reading বলিউডের রাষ্ট্রীয় বাস্তব

মন্দির মসজিদ বিসংবাদ এবং ধর্মীয় উপাসনাস্থল আইন

ক্ষমতায় থাকার সুবাদে, বিচার ব্যবস্থার অলিন্দে সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতিনিধিত্ব এখন অনেক বেড়েছে। এমনকি হাইকোর্টের বহাল থাকা বিচারপতিকেও উস্কানিমূলক ভাষণ দিতে শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের ভূমিকাও একদমই আশাব্যাঞ্জক নয়। আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা যে সর্বান্তঃকরণে চলছে তা আর বলার অপেক্ষা রাখেনা। Continue reading মন্দির মসজিদ বিসংবাদ এবং ধর্মীয় উপাসনাস্থল আইন

আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?

সুপ্রিম কোর্টের ভরসাতে বসে থাকাও নয়, সংসদীয় রাজনৈতিক দলের নেতামন্ত্রীদের মিথ্যে প্রতিশ্রুতিতেও ভোলা নয়, বরং দেশবাসীর সামনে এখন একটাই রাস্তা, আর সেটা হলো – CAA ১৯৮৬, ২০০৩, ২০১৯ বাতিলের দাবিতে সোচ্চার হওয়া; NPR-NRC তৈরির প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করা। এই সঙ্কট থেকে উদ্ধার পেতে লড়াই ছাড়া আর অন্য কোনো উপায় নেই। Continue reading আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?