ব ই | পু স্তি কা

মার্ক্সবাদের সহজপাঠ

মার্ক্সবাদ যে প্রস্তরীভূত হয়ে যাওয়া কোনও ধর্মমত নয়, বরং এটা যে একটা বিশ্ববীক্ষা, একটা প্রাণবন্ত পদ্ধতি, যা প্রয়োগ করে দুনিয়ার অতীত-বর্তমানের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে একটা শোষণমুক্ত ভবিষ্যত সমাজ গঠন করা যায় – সেই ধারণাটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মার্ক্সবাদ যে মার্ক্স-এঙ্গেল্‌স এর সময়েই আটকে থাকেনি, বরং কীভাবে এটা বিশ্ব-পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে লেনিন, স্তালিন, মাও সে তুং-এর মতো মার্ক্সবাদের মহান শিক্ষকদের হাতে আরও বিকশিত হয়েছে, প্রতিটা পর্যায়ে প্রতিক্রিয়াশীল সংশোধনবাদী শক্তিগুলোর সাথে তীব্র লড়াই চালাতে চালাতে – সেই ইতিহাসকেই বর্তমান তরুণ প্রজন্মের কাজে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। আশা করা যায় বর্তমান প্রজন্ম এই পাঠ থেকে শিক্ষালাভ করবে এবং আজকের দিনে রাজ্য-দেশ-বিশ্ব জুড়ে চলা সাম্রাজ্যবাদের মদতপুষ্ট দক্ষিণপন্থী ফ্যাসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে লড়াইতে মার্ক্সবাদের প্রয়োগ ও বিকাশে সচেষ্ট হবে।

প্রকাশক – মাতৃভূমি পত্রিকা
মুদ্রিত মূল্য – একশ টাকা
যোগাযোগ – 9836941833

ভারতের জাত-বর্ণ ব্যবস্থা: একটি প্রাথমিক বিশ্লেষণ

ভারতীয় গণতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপটে জাতব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যার সমাধান ভীষণভাবে প্রয়োজন। এই জঘন্য ব্যবস্থা ভারতীয় সমাজের বিবর্তনের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত, এবং এটা এমন একটা ব্যবস্থা যেটা নিজেই নিজেকে স্বতন্ত্রভাবে সংগঠিত করে, নিয়ন্ত্রণ করে। ভারতীয় ভূখন্ডে শ্রেণীবিভক্ত সমাজের বিকাশ ও রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে প্রতিক্রিয়াশীল শাসক শ্রেণী জাতব্যবস্থাকে একটা আদর্শ হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে জনগণের মধ্যে শ্রেণী-চেতনা বিস্তারের পথে বাধা সৃষ্টি করার জন্য। হিন্দু ধর্মীয় কাঠামোর মধ্যে এই জাতব্যবস্থার চরম বিভাজনকে বিভিন্ন রীতি-রেওয়াজ ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রাচীন ভারতীয় সমাজে জাতব্যবস্থার উৎপত্তি থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পর্যন্ত সময়কালে জাতব্যবস্থার বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে এই পুস্তিকায়।

প্রকাশক – মাতৃভূমি প্রকাশন
মুদ্রিত মূল্য – ৩০ টাকা
যোগাযোগ – 9836941833 / 8910691961

বাংলার লুম্পেন অর্থনীতি ও
তৃণমূলের লুম্পেন রাজনীতি

বাঙালি যুব সম্প্রদায় লেখাপড়া শেখে সরকারি চাকরী পাবার আশায়। কজন তার ব্যতিক্রম হতে চায়! সেই চাকরীই যখন নেই, আর লেখাপড়া শিখে বাজে খরচ করে কী হবে! ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা! ফলে নারীদের আরো নিচু চোখে দেখা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ আরও বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির ভিতে যদি পুঁজিবাদী বিকাশ ব্যাপকভাবে ঘটতো, তাহলে উপরিকাঠামো অর্থাৎ মানুষের মানসিকতা মূল্যবোধেও বুর্জোয়া গণতন্ত্রের স্বাভাবিক বিকাশ দেখা যেতো। তার বদলে সর্বত্র সামন্ত মানসিকতার উৎকট প্রকাশ দেখা যাচ্ছে। এই সংকট থেকে পরিত্রাণ পাবার আশা আর কোথাও না দেখে, গরীব ও মধ্যবিত্ত জনগণ আরো বেশী বেশী করে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। সমাজে বেড়ে চলেছে লুম্পেন্সি। এসবের সাথে যুক্ত হয়েছে বাংলায় লগ্নি পুঁজির প্রত্যক্ষ প্রকাশ্য নির্লজ্জ দালালি। বাংলার এই লুম্পেন অর্থনীতি এবং শাসকদল তৃণমূলের লুম্পেন রাজনীতি নিতে আলোচনা করা হয়েছে এই পুস্তিকায়।

প্রকাশক – মাতৃভূমি প্রকাশনা
মুদ্রিত মূল্য – একশ টাকা
যোগাযোগ – 9836941833

প্রসঙ্গ আর জি কর … জাস্টিস ফর ‘অভয়া’ এবং ‘হেলথ ফর অল’

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে চিকিৎসক, ছাত্র যুব নারী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের গণ আন্দোলন আমরা প্রত্যক্ষ করলাম। এই বর্বর ঘটনার ন্যায় বিচারের পাশাপাশি নারী সুরক্ষা, লিঙ্গ সাম্য, কর্মস্থলে নিরাপত্তা, থ্রেট কালচার বন্ধ করার দাবির সাথে সাথে সরকারী হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং সরকারী স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের দাবিও জোরালো ভাবে উঠে এসেছে। শাসক দলের দূর্নীতি ও সন্ত্রাসের ইতিবৃত্ত সাধারণ মানুষের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই ক্ষুদ্র পুস্তিকার মাধ্যমে আমরা এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বক্তব্যগুলোকে এক জায়গায় করার চেষ্টা রাখলাম। পাঠকের মতামত এবং সমালোচনা আমাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করবে এই আশা রাখি।

প্রকাশক – মাতৃভূমি পত্রিকা
মুদ্রিত মূল্য – কুড়ি টাকা
যোগাযোগ – 9836941833

সংরক্ষণ – স্ফুলিঙ্গ এবং আগুন

আনন্দ তেলতুম্বে
ভাষান্তর – সৌমেন মৌলিক

যে প্রবন্ধটা এখানে ছাপা হয়েছে সেটা ২০১৮ সালে প্রকাশিত হওয়া আনন্দ তেলতুম্বে-র বই রিপাবলিক অফ কাস্ট-এর প্রথম অধ্যায় রিজার্ভেশান – এ স্পার্ক অ্যান্ড দ্য ব্লেজ এর ভাষান্তর। একদিকে যখন সংবিধানের উপর তীব্র আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তেমন অন্যদিকে মোদী’র ফাঁপা বুলি, নাটক এবং সংহতি প্রকাশের বাগাড়ম্বরে গা ভাসিয়েছেন দলিত নেতারা। এদিকে যে তাঁদের ন্যায়সঙ্গত সামাজিক অধিকারকে খর্ব করা হচ্ছে এবং তাঁদের কষ্টার্জিত সংরক্ষণের বিধানকে সমস্ত দিক থেকে আক্রমণ করা হচ্ছে সেইসব নিয়ে এই নেতাদের কিছু এসে যায় না। দলিতদের জন্য সংরক্ষণ বা কোটার ধারণাকে যখন ক্রমাগত অর্থহীন করে দেওয়া হয়েছে, তখন প্রাধান্য পেয়েছে অন্যান্য বিভিন্ন সংরক্ষণ। তাই দেশটা অন্ধকারে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে পুনরায় পর্যালোচনা করাটা ভীষণ প্রয়োজন।

প্রকাশক – মাতৃভূমি পত্রিকা
মুদ্রিত মূল্য – ত্রিশ টাকা
যোগাযোগ – 9836941833

শিল্প সাহিত্য প্রসঙ্গে নির্বাচিত অংশ

মাও-সে-তুং

এই সংস্করণটি পিকিং গণ প্রকাশনালয় কর্তৃক ১৯৬৬ সালের মে মাসে প্রকাশিত চিনা সংস্করণ অনুসারে অনুদিত। আজ আমাদের দেশে শিল্প ও সাহিত্য বিষয়ক যে সব বুদ্ধিজীবীরা প্রকারান্তে মার্ক্সবাদী ধ্যান ধারণা বিবর্জিত করে বিমূর্ত ধারণা প্রচলন করার প্রেক্ষিতে যে নয়া সংশোধনবাদী অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে সতর্ক করার জন্য জনগণের কাছে এই দলিল পৌঁছবার প্রয়োজন মনে করছি। মাও-সে-তুং এর লেখা নিচের প্রবন্ধগুলো এই সংকলনে তুলে ধরা হয়েছে –
১) শিল্প ও সাহিত্য প্রসঙ্গে পাঁচটি দলিল
২) নয়া-গণতন্ত্রের সংস্কৃতি
৩) সাহিত্য ও শিল্পকলা সম্পর্কে ইয়েনানের আলোচনা সভায় প্রদত্ত ভাষণ
৪) সাহিত্য ও শিল্পকলা সম্পর্কে ইয়েনানের আলোচনা সভায় প্রদত্ত ভাষণের উপসংহার

প্রকাশক – রক্তিম প্রকাশনা
মুদ্রিত মূল্য – ত্রিশ টাকা
যোগাযোগ – 9836941833

জহরলাল নেহেরু’র বুর্জোয়া মনের ‘মৌলিক প্রশ্ন’ ও তার উত্তর

একাডিমিশিয়ান ইউডিন
অনুবাদ – সরোজ দত্ত

জহরলাল নেহরু-র বুর্জোয়া মনের মৌলিক প্রশ্ন ও ইউডিনের জবাব – প্রথমে এটি এআইসিসি-র ইকনমিক রিভিউ-এর ১-লা আগস্ট ১৯৫৮-তে প্রকাশিত হয়। পরে এটি ওয়ার্ল্ড মার্কিস্ট রিভিউ-তে ডিসেম্বর ১৯৫৮ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। লেখক একাডিমিশিয়ান ইউডিন লাস্টিং পিস অ্যান্ড ডেমোক্রেসি-র সম্পাদক ছিলেন, এবং প্রবন্ধটি রচনার সময় তিনি পিকিং-এ সোভিয়েত রাষ্ট্রদূত ছিলেন। এই প্রবন্ধটি কমরেড সরোজ দত্ত শ্রমজীবী মানুষের জন্য বাংলায় অনুবাদ করেন, যা র‍্যাডিকাল বুক ক্লাব-এর প্রকাশক প্রয়াত বিমল মিত্র মহাশয় ১৯৬০ সালে প্রকাশ করেন।

প্রকাশক – রক্তিম প্রকাশন
মুদ্রিত মূল্য – পঁচিশ টাকা
যোগাযোগ – 9836941833

কমিউনিজম

ফ্রেডরিখ এঙ্গেলস্‌
অনুবাদক – বি. মিত্র

Principles of Communism-এর বাংলা অনুবাদ ‘কমিউনিজম’। এই প্রবন্ধটি ১৯৭৯ সালে Radical Book Club দ্বারা কলকাতা-৭০ থেকে বি. মিত্র অনুবাদক ও প্রকাশক হিসাবে প্রকাশ করেন। দীর্ঘদিন পর আশিস দত্ত-র কাছ থেকে বইটি সংগ্রহ করার পর সাধারণ মানুষের স্বার্থে পুস্তিকাটি পুনর্মুদ্রণ করা হলো, শ্রদ্ধেয় বি. মিত্র-র অনুবাদ অবিকৃত রেখে।

প্রকাশক – রক্তিম প্রকাশনা
মুদ্রিত মূল্য – কুড়ি টাকা
যোগাযোগ – 9903834806

উচ্ছেদ, প্রতিরোধ ও রাষ্ট্রীয় সন্ত্রাস
স্ট্যান স্বামীর চোখে নিপীড়নের এক দশক

স্ট্যান স্বামী
ভাষান্তর – সুমন সেন

স্ট্যান স্বামী-র লেখা নিচের নয়টি প্রবন্ধের অনুবাদ সংকলন –
১) নিজভূমেই ঘরছাড়া
২) শিল্পপতিদের নতুন খেলা
৩) মানবাধিকারের পক্ষে দাঁড়ানো মানে কি মাওবাদী হয়ে যাওয়া?
৪) ঝাড়খণ্ডে শিল্পপতিদের সাথে MoU গুলো অসাংবিধানিক
৫) জনগণ কেন উচ্ছেদের বিরোধিতা করছেন?
৬) যেখানে পিঁপড়েরা হাতিদের ভাগিয়ে দিয়েছিল
৭) যিনি জমির মালিক তিনিই খনিজ সম্পদের মালিক
৮) গ্রামসভা – জনগণের স্ব-শাসনের সবথেকে বুনিয়াদী ও প্রয়োজনীয় ইউনিট
৯) স্ব-নির্ভর অর্থনীতি থেকে ভিক্ষার ঝুলি

প্রকাশক – মাতৃভূমি পত্রিকা
মুদ্রিত মূল্য – চল্লিশ টাকা
যোগাযোগ – 8910691969

স্মৃতিতে লেনিন

নাদেঝ্‌দা ক্রুপ্সকায়া
ভাষান্তর – সৌমেন মৌলিক

নাদেঝ্‌দা কনস্তান্তিনোভা ক্রুপ্সকায়া-র লেখা লেনিন-এর জীবনী ‘রেমিনিসেন্সেস অফ লেনিন’-এর প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। ক্রুপ্সকায়া ছিলেন বলশেভিক পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৮৯৮ সাল থেকে ১৯২৪ সালে লেনিন-এর মৃত্যু পর্যন্ত তাঁর জীবনসঙ্গীনী। সংগঠন তৈরির সময় থেকে শুরু করে বলশেভিক বিপ্লব পর্যন্ত এবং তার পরে সমাজতান্ত্রিক নির্মাণের দিনগুলোর অভিজ্ঞতা বর্ণিত হয়েছে এই বইতে।

প্রকাশক – নবপরিচয় প্রকাশনা
মুদ্রিত মূল্য – তিনশত টাকা
যোগাযোগ – 9073483962

কৃষ্ণনগর জেল সংগ্রামের কথা
(২০০৮-২০১১ পর্যায়ের)

অলোক দেবনাথ

অলোক দেবনাথ (বাপি) ছাত্র জীবনে নকশালপন্থী রাজনীতির সংস্পর্শে আসেন এবং সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে প্রায় দুই দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে তিনি নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় কৃষকদের মধ্যে লেগেপড়ে থেকে বিপ্লবী কৃষক আন্দোলন গড়ে তোলেন। ২০০৮ সালের ৩-রা এপ্রিল নদীয়ার কোতোয়ালী থানার ভাতজাংলা গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং প্রচন্ড অত্যাচার করে। কৃষ্ণনগর এবং দমদম জেলে বন্দী থাকাকালীন রাজনৈতিক বন্দীদের জেল সংগ্রামে তাঁর গৌরবময় ভূমিকা থেকেছে।

প্রকাশক – রক্তিম প্রকাশনা
মুদ্রিত মূল্য – কুড়ি টাকা
যোগাযোগ – 7074714138

শ্রমিক বিরোধী “লেবার কোড” এবং
শ্রমিকদের বর্তমান পরিস্থিতি – কিছু খন্ডচিত্র

১) শ্রম বিরোধী নীতি
২) অ্যালগরিদ্‌মের মুখোশের আড়ালে – ‘গিগ’ অর্থনীতির সাথে যুক্ত কর্মীদের নিয়ে একটা রিপোর্ট
৩) চট শিল্প – শ্রমিক শোষণকে আরও তীব্র করার মধ্যে দিয়ে মালিকের মুনাফা বাড়ানোর জন্য একজোট শাসকেরা
৪) কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানে ঠিকা শ্রমিকদের অবস্থা – একটি প্রতিবেদন
৫) রানার ছুটেছে – স্যুইগি, জোমাটো, ব্লিঙ্কিট ‘রানার’দের কথা

প্রকাশনা – মাতৃভূমি পত্রিকা
মুদ্রিত মূল্য – পঞ্চাশ টাকা
যোগাযোগ – 9073483962

বর্ণবাদের বিরুদ্ধে ফুলে-পেরিয়ার-আম্বেদকার –
একটি সংক্ষিপ্ত আলোচনা

১) পেরিয়ার ই.ভি.আর – সমধর্ম বনাম বর্ণধর্ম
– ভি. গীথা, এস. ভি. রাজাদুরাই
২) জ্যোতিরাও ফুলে এবং ব্রাক্ষ্মণ্যবাদের বিরুদ্ধে তাঁর সাংস্কৃতিক বিপ্লব
– আনন্দকুমার শিবাজীরাও উবালে
৩) আম্বেদকার এবং গণতন্ত্র
– আনন্দ তেলতুম্বে

প্রকাশনা – সমাজ বিজ্ঞান ও প্রকৃতি পরিচয়
মুদ্রিত মূল্য – সত্তর টাকা
যোগাযোগ – 9073483962