নকশাল

অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

নয়া উদারবাদী নীতির যে রথে ভারতের শাসকশ্রেণী গত ৩০-৩৫ বছর ধরে চেপে বসেছে, তাতে দিন দিন সামাজিক বৈষম্য বাড়ছে, মানুষের কাজের সুযোগ কমছে, অর্থনৈতিক দূরাবস্থা আরো তীব্র হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুঠের জন্য জমি দখল করার জন্য কোটি কোটি মানুষ নিজের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন। ফলে সামাজিক বিদ্রোহের পটভূমি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। Continue reading অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

ভোটার তালিকায় নিজের নাম বজায় রাখতে গেলে যদি এই ধরনের কাগজ জমা করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সবার আগে সমস্যায় পড়বেন গ্রামীণ দরিদ্র প্রান্তিক জনগণ। NRC যে কী ভয়ানক বস্তু, তার আঁচ আমরা পেয়েছি আসাম থেকে; যেখানে তালিকায় নাম না আসা অসংখ্য জনগণ হয় অনিশ্চয়তায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নয়তো তাঁদের স্থান হয়েছে ডিটেনশন ক্যাম্পে! Continue reading SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

“অপারেশন কাগার” ও ছত্রিশগড়ে চলমান গণহত্যা

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া অপারেশন কাগারে সরকারি হিসেবেই প্রায় ৫০০ জন মাওবাদী নিহত হয়েছেন, যার থেকে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। মাওবাদী অধ্যুষিত গ্রামগুলির উপর ড্রোন নজরদারি, বিমান থেকে বোমাবর্ষণ, তীব্র তল্লাশি ও ভুয়ো এনকাউন্টার চলছে। সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করে তাদের দেহ জলপাই সবুজ ইউনিফর্ম পরিয়ে, পাশে রাইফেল রেখে সন্ত্রাসবাদী বলে প্রচার করা হচ্ছে। Continue reading “অপারেশন কাগার” ও ছত্রিশগড়ে চলমান গণহত্যা

দেশজুড়ে বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করুন

ইন্ডিয়া হেট ল্যাব-এর (আইএইচএল) সমীক্ষা বলছে ২০২৩ সালে ৬৬৮-টা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ঘৃণামূলক ভাষণের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৬৫-টা; অর্থাৎ ৭৪.৪ শতাংশ বৃদ্ধি। বলাই বাহুল্য এর মধ্যে ১১৪৫-টাই, অর্থাৎ ৯৮.৫ শতাংশই মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে। এই ঘৃণামূলক ভাষণগুলোর ২/৩ ভাগের উৎসই হলো বিজেপি-শাসিত রাজ্যগুলো। Continue reading দেশজুড়ে বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করুন

বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে অতি নগ্ন ভাবে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। পাশাপাশি বিরোধী স্বর দমন করতে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগকে দিয়ে গুম ও খুনের রাজনীতি কে প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। Continue reading বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

“মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই”

অবৈধ অভিবাসন একটি আইনগত সমস্যা, কিন্তু এর শিকড় একেবারে মানবিক বাস্তবতায় প্রোথিত। এই বাস্তবতায় রয়েছে দারিদ্র্য, বৈষম্য, স্বপ্ন ও হতাশা। যারা এই কঠিন পথ বেছে নেন, তারা অনেক সময় পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনকে বাজি রাখেন। আমরা যদি এই সমস্যা শুধু সীমানা ও কাঁটাতারের মধ্যে দেখি, তাহলে মানবিকতাকে অন্ধকারে ঠেলে দিচ্ছি। Continue reading “মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই”

পাহাড়ের মতন ভারী যে মৃত্যু – ড: জি এন সাইবাবা স্মরণে

নির্বাচিত সরকারগুলি ধারাবাহিকভাবে ভারতীয় জনগণের গণতান্ত্রিক অধিকারগুলিকে মান্যতা না দিয়ে দেশের সংবিধানকে অপমান করে প্রতিহিংসামূলকভাবে সমস্ত ধরনের ন্যায্য গণদাবীর প্রতিবাদীদের কণ্ঠস্বর রোধ করতে ব্রিটিশ আমলের মত কালা আইন প্রয়োগ করে থাকে। তাই সাইবাবার এই মৃত্যু এক প্রাতিষ্ঠানিক হত্যা বলেই গণ্য হওয়া উচিত। Continue reading পাহাড়ের মতন ভারী যে মৃত্যু – ড: জি এন সাইবাবা স্মরণে

আমাদের বইমেলা, আমাদেরই থাকবে

বইমেলা শুধু আর পাঁচটা মেলার মতো মানুষের বিনোদনেই থেমে যায় না, বইমেলা আসলে হয়ে উঠে মুক্ত চিন্তার চর্চা কেন্দ্র। তাই এই পরিসরকে মুক্ত রাখতে, আর এই পরিসরকে আরও ব্যাপ্ত করতে দায় আমাদের নিতে হবে ভবিষ্যতে। Continue reading আমাদের বইমেলা, আমাদেরই থাকবে

এবারের পঞ্চায়েত নির্বাচন আরো একবার প্রমাণ করল যে সংসদীয় রাজনীতিতেও “বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস”

পঞ্চায়েত ভোটের এত হাঙ্গামা, এত খুনের লক্ষ্য, কে কত দেশসেবা করবে তার প্রতিযোগিতার জন্য নয়। কার হাতে কত ক্ষমতা থাকবে, কে পাঁচ বছর ধরে কত বড়লোক হবে তার জন্য। আর গরীব মানুষের মধ্যে প্রতিযোগিতা হয় কে কোন দলে গেলে পাঁচ বছর ধরে ছিটেফোঁটা অনুদান বা খয়রাতি পাবে। Continue reading এবারের পঞ্চায়েত নির্বাচন আরো একবার প্রমাণ করল যে সংসদীয় রাজনীতিতেও “বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস”

মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা

মণিপুরের যে মায়েরা একদিন নগ্ন হয়ে ‘ইন্ডিয়ান আর্মি রেপ আস’ লেখা ব্যানার ধরে থাংজাম মনোরামা-র ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়েছিলেন, আজ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরাই ‘শত্রু’ উপজাতির সাথে লড়াইতে ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার কথা বলছেন, প্ররোচনা দিচ্ছেন। মণিপুরের ইতিহাসে নিঃসন্দেহে এ এক লজ্জাজনক অধ্যায়। Continue reading মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা