এবারের পঞ্চায়েত নির্বাচন আরো একবার প্রমাণ করল যে সংসদীয় রাজনীতিতেও “বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস”

পঞ্চায়েত ভোটের এত হাঙ্গামা, এত খুনের লক্ষ্য, কে কত দেশসেবা করবে তার প্রতিযোগিতার জন্য নয়। কার হাতে কত ক্ষমতা থাকবে, কে পাঁচ বছর ধরে কত বড়লোক হবে তার জন্য। আর গরীব মানুষের মধ্যে প্রতিযোগিতা হয় কে কোন দলে গেলে পাঁচ বছর ধরে ছিটেফোঁটা অনুদান বা খয়রাতি পাবে। Continue reading এবারের পঞ্চায়েত নির্বাচন আরো একবার প্রমাণ করল যে সংসদীয় রাজনীতিতেও “বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস”

তথ্যানুসন্ধান – ধূলাগড়, এক ভৌতিক শিল্পাঞ্চল

এই ‘ওয়্যারহাউস’ গুলোতে মজুরি ১৮০ টাকা থেকে ২৪০ টাকা দৈনিক। শ্রমদিবস ১২ ঘন্টার। দু’শিফটে কাজ হয়। ‘ফ্লিপকার্ট’, ‘আমাজনে’-এ পুজো, দেওয়ালির মত সময়গুলোতে ৩০-৪৫ দিন টানা কাজ করতে হয় সাপ্তাহিক কোনও ছুটি ছাড়াই। Continue reading তথ্যানুসন্ধান – ধূলাগড়, এক ভৌতিক শিল্পাঞ্চল

জাতীয় শিক্ষানীতি এবং পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী তার রূপায়ণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী

নতুন শিক্ষানীতি রূপায়ণের বুলির আড়ালে আরএসএস এবং বিজেপি যেভাবে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বেসরকারিকরণ, গৈরিকীকরণ এবং ইতিহাস পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ সারা দেশে বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন নানাভাবে তাদের বিরোধিতা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। সেই লক্ষ্যে গত ২০ মে এপিডিআর যাদবপুর বাঘাযতীন শাখা প্রস্তুতি কমিটির উদ্যোগে কলকাতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক এবং প্রগতিশীলতার বুলির … Continue reading জাতীয় শিক্ষানীতি এবং পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী তার রূপায়ণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী

দেশভাগ ও সমসাময়িক সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টিতে বৃহৎ পুঁজিপতি শ্রেণীর ভূমিকা

আজ যখন নেহরু, প্যাটেল ও শ্যামাপ্রসাদ-এর উত্তরসূরীরা দেশভাগ নিয়ে সংসদে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির নাটক মঞ্চস্থ করেন তখন বিড়লা-গোয়েঙ্কাদের উত্তরসূরীরাও যে পর্দার আড়ালে মুচকি হাসেন সেকথা বলাই বাহুল্য। Continue reading দেশভাগ ও সমসাময়িক সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টিতে বৃহৎ পুঁজিপতি শ্রেণীর ভূমিকা

ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে এনইপি ২০২০-র চিন্তাভাবনা

সরকারি প্রতিষ্ঠানের ধারণা ধীরে ধীরে তুলে দেওয়া হবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ বলে কিছু থাকবে না। সরকারি নিয়ন্ত্রণ বলতে যেটা থাকবে সেটা হলো ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর নামে প্রাচীন ভারতের ব্রাক্ষ্মণ্যবাদী মতাদর্শকে তুলে ধরে বর্তমান ভারতে উগ্র জাতীয়তাবাদকে আরও বেশি করে প্রশ্রয় দেওয়া। Continue reading ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে এনইপি ২০২০-র চিন্তাভাবনা

মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা

মণিপুরের যে মায়েরা একদিন নগ্ন হয়ে ‘ইন্ডিয়ান আর্মি রেপ আস’ লেখা ব্যানার ধরে থাংজাম মনোরামা-র ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়েছিলেন, আজ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরাই ‘শত্রু’ উপজাতির সাথে লড়াইতে ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার কথা বলছেন, প্ররোচনা দিচ্ছেন। মণিপুরের ইতিহাসে নিঃসন্দেহে এ এক লজ্জাজনক অধ্যায়। Continue reading মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা