দলিত আন্দোলন এবং আরএসএস-এর আবির্ভাব

প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ২

এই উৎপত্তিকে বুঝতে পারলে তবেই এটা স্পষ্ট হয় যে হিন্দু ঐক্য নিয়ে এত কথা বললেও জাত নিপীড়নের বিষয় নিয়ে আরএসএস-এর এই হিরণ্ময় নীরবতা কেন, এবং কেন তাদের জাতীয় সংহতির ধারণা বারবার নতুন নতুন শত্রু খুঁজে পায়—প্রথমে মুসলমান, তারপর খ্রিষ্টান, আর এখন “আরবান নকশাল”। Continue reading প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ২

দলিত আন্দোলন এবং আরএসএস-এর আবির্ভাব

প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ১

একদিকে মুসলিমদের রাজনৈতিক দাবি-দাওয়ার বাহ্যিক হুমকি এবং অন্যদিকে ব্রাহ্মণ্য আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিচু জাতের জনগণের মুক্তি আন্দোলনের আভ্যন্তরীণ হুমকি – এই দুটোকেই যদি বোঝা না যায় তাহলে আরএসএস-এর আবির্ভাবকে বোঝা যাবে না। Continue reading প্রারম্ভিক দলিত আন্দোলন ও আরএসএস-এর আবির্ভাব: এক অনালোচিত ইতিহাস – পর্ব ১

বাংলার নোংরা জাতিবাদের গোপন কথা

উত্তর ভারতে—বিশেষ করে উত্তরপ্রদেশে—শক্তিশালী আন্দোলনের মাধ্যমে চামার সম্প্রদায় সামাজিক-রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ হয়েছে, কিন্তু সেই আন্দোলনের ঢেউ কখনোই বাংলায় এসে পৌঁছায়নি। তবে তিনি মনে করেন, হয়তো সেই উত্তর ভারতের আন্দোলনগুলোর একটা প্রভাব অবশেষে বাংলায় পড়তে শুরু করেছে। Continue reading বাংলার নোংরা জাতিবাদের গোপন কথা

ভারতবর্ষের জেলের মধ্যে চলমান জাতভিত্তিক বৈষম্য অবিলম্বে বন্ধ হোক

শতাব্দী প্রাচীন জাতপাতগত বৈষম্যের ধারা আজও বিনা বাধায় জেলগুলোর মধ্যে চলে আসছে। কে কোন জাতের, তার ভিত্তিতে সে জেলের মধ্যে কোন লেবার করবে তা ঠিক হয়। সাম্প্রতিককালে বিভিন্ন জেল ম্যানুয়ালে অনেক কিছু সংস্কার মূলক বক্তব্য থাকলেও মনে হয় না সেই সংস্কার আজ অবধি জেলের চার দেয়ালের ভিতর প্রবেশ করতে পেরেছে। Continue reading ভারতবর্ষের জেলের মধ্যে চলমান জাতভিত্তিক বৈষম্য অবিলম্বে বন্ধ হোক

তফসিলি জাতির উপশ্রেণীকরণের রায়, বিজেপির এজেন্ডা, এবং দলিতদের ভবিষ্যৎ

উপশ্রেণীকরণের এই সিদ্ধান্তকে বর্ণ-ভিত্তিক সংরক্ষণ কমিয়ে দেওয়া বা সম্পূর্ণ তুলে দেওয়ার দিকে একটা পদক্ষেপ হিসাবে দেখা যেতে পারে। এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের কাছ থেকে এলেও, এটা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টি-র দীর্ঘদিনের লক্ষ্য। Continue reading তফসিলি জাতির উপশ্রেণীকরণের রায়, বিজেপির এজেন্ডা, এবং দলিতদের ভবিষ্যৎ

শিল্পক্ষেত্রে ব্রাক্ষ্মণ্যবাদী নিপীড়ন, শ্রমিক শোষণের লুকোনো হাতিয়ার

ভারতের শ্রমিকশ্রেণী যেমন দলিত আদিবাসী সংখ্যালঘু জনতার দ্বারাই সিংহভাগে পুষ্ট তেমনই ভারতের সংগঠিত শিল্পক্ষেত্রে যে ম্যানেজমেন্ট স্টাফরা কর্মরত তাদের আবার সিংহভাগই জাতি-বর্ণগতভাবে বর্ণহিন্দু। ফলে মিল-ফ্যাক্টরিতে শ্রমিকদের সাথে সামান্য উত্তপ্ত কথাবার্তাতেই উঠে আসে জাতি-বর্ণ এবং ধর্ম নিয়ে গালাগাল। Continue reading শিল্পক্ষেত্রে ব্রাক্ষ্মণ্যবাদী নিপীড়ন, শ্রমিক শোষণের লুকোনো হাতিয়ার