Gen-Z আন্দোলন

GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

রাজপথের আন্দোলনের বাইরেও, ভারতীয় Gen-Z জলবায়ু পরিবর্তন (লাদাখ, আরাবল্লী ইত্যাদি), বেকারত্ব (উত্তর ভারতের অগ্নিবীর আন্দোলন), পরীক্ষায় অনিয়ম (পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকুরিপ্রার্থীদের আন্দোলন), জাতিভিত্তিক বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো নির্দিষ্ট ইস্যুতে সক্রিয় হয়েছে। Continue reading GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন: সাম্রাজ্যবাদী চাপ ও গণপ্রতিরোধ

ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনকে অবশ্যই সাম্রাজ্যবাদী আধিপত্য ও জনগণের আত্মনিয়ন্ত্রণের মধ্যে চলমান একটা বৃহত্তর বিশ্বব্যাপী সংঘাতের অংশ হিসেবে দেখা উচিত। বামপন্থীদের কাছে ভেনেজুয়েলার প্রতি সংহতি মানে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করা, সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা এবং জনগণের নিজেদের পথ নিজে নির্ধারণের অধিকারকে সমর্থন করা। Continue reading ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন: সাম্রাজ্যবাদী চাপ ও গণপ্রতিরোধ

নেপালের গণবিদ্রোহ

নেপালের গণবিদ্রোহ আমাদের ঠিক কী শিক্ষা দিচ্ছে?

সাম্রাজ্যবাদ, দালাল আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্ততন্ত্রের শোষণ দমনে জনগণ ছিবড়ে হয়ে যাচ্ছে। যার থেকে বেরোবার কোন উপায় জনগণ খুঁজে পাচ্ছে না। তাদের মধ্যে হতাশা বাড়ছে। যার পুরো ফায়দা তুলছে ধর্মীয় ফ্যাসিস্টরা, বকলমে শাসক শ্রেণী, বকলমে সাম্রাজ্যবাদীরা। সঠিক রণকৌশলকে গুরুত্ব দিয়ে স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহগুলোকে যাতে সঠিক দিশায় চালনা করা যায়, তার জন্য আমাদেরই প্রস্তুত হতে হবে। Continue reading নেপালের গণবিদ্রোহ আমাদের ঠিক কী শিক্ষা দিচ্ছে?

নেপালের Gen-Z বিপ্লব নিয়ে কিছু কথা

ভারত এমন দুটো দেশের সাথে সীমানা ভাগ করে নেয় যেখানে Gen-Z’র বিপ্লব শাসক পরিবর্তন ঘটিয়েছে। তাই আত্মতুষ্টিতে ভোগাটা ভারতের ক্ষেত্রে শোভা পায় না। দিল্লির শাসকগোষ্ঠী বারবার সীমা অতিক্রম করেছে, এটা ধরে নিয়ে যে ভারতের বিশালতা ও বৈচিত্র্য অসন্তোষের ঝাঁকুনির থেকে তাকে সুরক্ষিত রাখবে। কিন্তু সেই বিশালতাই, যদি পতন ঘটে, তাকে বহুগুণে তীব্র করে তুলতে পারে সে কথা ভুলে  যাওয়া উচিত নয়। Continue reading নেপালের Gen-Z বিপ্লব নিয়ে কিছু কথা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চক্রান্ত

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকারঅগাস্ট ২০২৫ সংখ্যায় গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের অভিযোগ ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই যুদ্ধকে বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধাপরাধী সরকারের এই অঞ্চলের সর্ব সাম্প্রতিক সামরিক আগ্রাসন হিসাবে দেখা যায়। এই আগ্রাসন শুরু হয়েছে গত দুই বছরে গাজায় ৫৫,০০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর—যার মধ্যে ১৮,০০০ শিশু। … Continue reading ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চক্রান্ত

মার্কিন চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব

এই শুল্ক যুদ্ধের ফলে দুই সামরিক ও অর্থনৈতিক শক্তিধর সাম্রাজ্যবাদী দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে এটি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ দুই দেশই একে অপরের বড় বাণিজ্যিক অংশীদার। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এই পদক্ষেপ তাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হলেও তারা প্রতিরোধে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন এটি আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনবে। Continue reading মার্কিন চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব

বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে অতি নগ্ন ভাবে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। পাশাপাশি বিরোধী স্বর দমন করতে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগকে দিয়ে গুম ও খুনের রাজনীতি কে প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। Continue reading বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ২

“মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই”

অবৈধ অভিবাসন একটি আইনগত সমস্যা, কিন্তু এর শিকড় একেবারে মানবিক বাস্তবতায় প্রোথিত। এই বাস্তবতায় রয়েছে দারিদ্র্য, বৈষম্য, স্বপ্ন ও হতাশা। যারা এই কঠিন পথ বেছে নেন, তারা অনেক সময় পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনকে বাজি রাখেন। আমরা যদি এই সমস্যা শুধু সীমানা ও কাঁটাতারের মধ্যে দেখি, তাহলে মানবিকতাকে অন্ধকারে ঠেলে দিচ্ছি। Continue reading “মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই”

বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ১

গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন? রাষ্ট্র গণতান্ত্রিক হলে নির্বাচন নিঃসন্দেহে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার একটি দিক। কিন্তু রাষ্ট্রই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে নির্বাচন শুধু গণবিরোধী ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তি ও রাষ্ট্র ব্যবস্থাকে বৈধতা দেওয়া এবং টিকিয়ে রাখার অধিক কিছু হতে পারে না। Continue reading বহু স্বরের গণঅভ্যুত্থান বাংলাদেশে নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের চালু ধারাকে ধাক্কা দিয়েছে | পর্ব – ১

যুদ্ধ নয়, শান্তি চাই! – পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি আবেদন

সম্প্রতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন আমাদের নজরে এসেছে। এই আবেদনের সাথে আমরা সহমত তো বটেই, এর গুরুত্ব উপলব্ধি করে আমরা সেটা প্রচারেরও উদ্যোগ নিচ্ছি। পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি আবেদন : পহেলগাঁও-সন্ত্রাসে নিরীহ মানুষের মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথীত, মর্মাহত। কিন্তু তাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ উন্মাদনার যে পরিস্থিতি বর্তমানে সৃষ্টি করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের পথে … Continue reading যুদ্ধ নয়, শান্তি চাই! – পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি আবেদন