পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকের পানুরিয়ার জঙ্গলে বুলডোজারের তাণ্ডব!

বনদপ্তরের কর্মীদের উপস্থিতিতেই যদি এমন কাজ চলে, তাহলে প্রশ্ন—অনুমতি দিল কে? কোথায় বন আধিকারিকদের নজরদারি? নতুন সরকার গঠনের পর শিল্পায়নের উদ্যোগের আগেই যদি কয়েক হেক্টর বনভূমি এভাবে ধ্বংস হয়, তাহলে উন্নয়নের মূল্য দেবে কে? Continue reading পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকের পানুরিয়ার জঙ্গলে বুলডোজারের তাণ্ডব!

পরিবর্তন

পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন: রামরাজত্বের প্রথম ১০০ দিন

এবার থেকে আমরা সিঙ্গল ইঞ্জিন ফ্যাসিবাদের বদলে ডাবল ইঞ্জিনের হিন্দুত্ব ফ্যাসিবাদকেই সামনে থেকে প্রত্যক্ষ করব। যেখানে ব্যক্তিগত ধর্মাচার ও খাদ্যাভ্যাস থেকে শুরু করে রাজ্যের ইতিহাস সবকিছুর উপরেই একটা নির্দ্দিষ্ট নকশা অনুযায়ী আক্রমণ নেমে আসবে। Continue reading পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন: রামরাজত্বের প্রথম ১০০ দিন

ডাটা সেন্টার

ডাটা সেন্টার : সত্যিই উন্নয়নের প্রতীক? নাকি পরিবেশের উপর আরও একটা আঘাত?

কখনো কি আমরা প্রশ্ন করি যে দিল্লিতে AQI-এর অতিবৃদ্ধি, বেঙ্গালুরুর জলসঙ্কট, উত্তরাখণ্ডের ক্লাউডবার্স্ট, মুম্বাই এর বানভাসি বর্ষা বা দক্ষিণ ভারতে মাত্রাতিরিক্ত সাইক্লোনের সাথে আমাদের নিরন্তর ডাটা সার্চের কি কোনো সম্পর্ক আছে? Continue reading ডাটা সেন্টার : সত্যিই উন্নয়নের প্রতীক? নাকি পরিবেশের উপর আরও একটা আঘাত?

অর্থনৈতিক সংকট

ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

ভারতের শীর্ষস্থ ১ শতাংশ মানুষের আয় নিচের ৫০ শতাংশ মানুষের আয়ের চেয়ে ৭৫ গুণ এবং সম্পদ ৩১৩ গুণ বেশি। অর্থনৈতিক বৈষম্যের নিরিখে আজকে দেশের সার্বিক অবস্থা ব্রিটিশ শাসনাধীন ভারতের তুলনাতেও খারাপ। আর এই বাস্তবতাকেই ‘জিডিপি’-র ঢক্কানিনাদ দিয়ে আড়াল করতে চায় শাসক শ্রেণী। Continue reading ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

গ্রেট নিকোবর

গ্রেট নিকোবর প্রকল্প : পরিবেশ, জনজাতি-জীবন ধ্বংস করে পুঁজিবাদী উন্নয়নের নতুন জুমলা

আরবল্লি প্রসঙ্গে যখন রাজধানী শহরের ধুলোয় মোড়া ভবিষ্যতের আশঙ্কায় সমাজ মাধ্যম জুড়ে প্রবল বিরোধিতার জোয়ার ওঠে, তখনই আবার এক বিচ্ছিন্ন দ্বীপের বাস্তুতান্ত্রিক উথাল পাতাল নিয়ে মূল ভূখণ্ডের মানুষেরা নীরব দর্শক হয়ে রয়ে যায়। ঐ যে বিপন্ন নিকোবরি মানুষ তাদের কি মৌলিক অধিকার নেই? Continue reading গ্রেট নিকোবর প্রকল্প : পরিবেশ, জনজাতি-জীবন ধ্বংস করে পুঁজিবাদী উন্নয়নের নতুন জুমলা

নকশাল

অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

নয়া উদারবাদী নীতির যে রথে ভারতের শাসকশ্রেণী গত ৩০-৩৫ বছর ধরে চেপে বসেছে, তাতে দিন দিন সামাজিক বৈষম্য বাড়ছে, মানুষের কাজের সুযোগ কমছে, অর্থনৈতিক দূরাবস্থা আরো তীব্র হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুঠের জন্য জমি দখল করার জন্য কোটি কোটি মানুষ নিজের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন। ফলে সামাজিক বিদ্রোহের পটভূমি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। Continue reading অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন: সাম্রাজ্যবাদী চাপ ও গণপ্রতিরোধ

ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনকে অবশ্যই সাম্রাজ্যবাদী আধিপত্য ও জনগণের আত্মনিয়ন্ত্রণের মধ্যে চলমান একটা বৃহত্তর বিশ্বব্যাপী সংঘাতের অংশ হিসেবে দেখা উচিত। বামপন্থীদের কাছে ভেনেজুয়েলার প্রতি সংহতি মানে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করা, সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা এবং জনগণের নিজেদের পথ নিজে নির্ধারণের অধিকারকে সমর্থন করা। Continue reading ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন: সাম্রাজ্যবাদী চাপ ও গণপ্রতিরোধ

কর্পোরেট আগ্রাসন

ভারতের পরিবেশগত সংকট ও কর্পোরেট আগ্রাসন

মুনাফা ও ক্ষমতার নেশায় মত্ত হয়ে তারা আগের সরকারের থেকেও আরও দ্রুতবেগে দেশের জল-জঙ্গল-জমিনকে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন তীব্র হয়ে চলেছে এই কর্পোরেট আগ্রাসন। তাই সাধারণ মানুষের কাছে স্পষ্ট আবেদন – এই দল ওই দলের ভরসায় না থেকে এই জনবিরোধী কর্পোরেটী উন্নয়নের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, সংঘবদ্ধ হন। Continue reading ভারতের পরিবেশগত সংকট ও কর্পোরেট আগ্রাসন

“অপারেশন কাগার” ও ছত্রিশগড়ে চলমান গণহত্যা

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া অপারেশন কাগারে সরকারি হিসেবেই প্রায় ৫০০ জন মাওবাদী নিহত হয়েছেন, যার থেকে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। মাওবাদী অধ্যুষিত গ্রামগুলির উপর ড্রোন নজরদারি, বিমান থেকে বোমাবর্ষণ, তীব্র তল্লাশি ও ভুয়ো এনকাউন্টার চলছে। সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করে তাদের দেহ জলপাই সবুজ ইউনিফর্ম পরিয়ে, পাশে রাইফেল রেখে সন্ত্রাসবাদী বলে প্রচার করা হচ্ছে। Continue reading “অপারেশন কাগার” ও ছত্রিশগড়ে চলমান গণহত্যা

দেউচা পাঁচামী – রাজ্য সরকারের স্বপ্নের প্রোজেক্ট, আদিবাসীদের ধ্বংসের প্রোজেক্ট

সারা ভারত বা পশ্চিমবঙ্গ জুড়ে যে আদিবাসীদের উচ্ছেদ করার কাজে কেন্দ্রীয়/ রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে তা তো শুধু কর্পোরেটদের হাতে সেই সব জল জঙ্গল জমিকে তুলে দেওয়ার স্বার্থে, যাতে তারা আরো বেশি ধনী হতে পারে। কিন্তু প্রকৃতি ধ্বংস করে, আদিবাসীদের উচ্ছেদ করে, কৃষি জমি ধ্বংস করে যে মেকি উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে, তা তো আদিবাসীদের স্বার্থ রক্ষা করার জন্য নয়। Continue reading দেউচা পাঁচামী – রাজ্য সরকারের স্বপ্নের প্রোজেক্ট, আদিবাসীদের ধ্বংসের প্রোজেক্ট