শ্রম কোড

নতুন শ্রম কোড: শ্রমিকদের কাছে আর্শীবাদ না অভিশাপ?

এই শ্রম কোড যে শুধু শ্রমিকদের অধিকার খর্ব করেছে, তা নয়, শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও আরো অনিশ্চিত হয়ে পড়বে এবং শ্রমিকদের নিরাপত্তা হ্রাস পাবে। Continue reading নতুন শ্রম কোড: শ্রমিকদের কাছে আর্শীবাদ না অভিশাপ?

বাংলার বাড়ি

“বাংলার বাড়ি” প্রকল্প – নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর খেলা

বাংলার বাড়ির মতো প্রকল্পগুলিকে নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্যের মধ্যে বুঝতে হবে। পুঁজি যখন একদিকে কৃষকদের উচ্ছেদ করতে থাকে এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা ক্রমাগত বাড়তে থাকে, তখন সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য এইরকম কল্যাণমূলক প্রকল্পগুলি শাসকশ্রেণী তৈরি করে – একটি “সুরক্ষা ভাল্‌ভ” হিসেবে কাজ করার জন্য। Continue reading “বাংলার বাড়ি” প্রকল্প – নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর খেলা

SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

ভোটার তালিকায় নিজের নাম বজায় রাখতে গেলে যদি এই ধরনের কাগজ জমা করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সবার আগে সমস্যায় পড়বেন গ্রামীণ দরিদ্র প্রান্তিক জনগণ। NRC যে কী ভয়ানক বস্তু, তার আঁচ আমরা পেয়েছি আসাম থেকে; যেখানে তালিকায় নাম না আসা অসংখ্য জনগণ হয় অনিশ্চয়তায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নয়তো তাঁদের স্থান হয়েছে ডিটেনশন ক্যাম্পে! Continue reading SIR – ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরপথে NRC!

ওয়াক্‌ফ আইন সংশোধন – সরকারের আসল উদ্দেশ্য কী ?

বিমুদ্রাকরণ করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার দাবি বা ৩৭০-ধারা বিলোপ করে কাশ্মীরে সব ঠিক হয়ে গেছে দাবি করাটা যতটা হাস্যকর ছিল, তেমনই এইসমস্ত সংশোধনী এনে ওয়াক্‌ফ-সংক্রান্ত দুর্নীতি মোকাবিলাটাও ঠিক ততটাই হাস্যকর দাবি। যে কেন্দ্রীয় শাসকদল নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকে দাঁড় করাতে পারে না, সে এখন মসুলিম সম্প্রদায়ের “ভালো” করার জন্য সংস্কার করছে – এহেন দাবি একমাত্র অন্ধভক্ত হলেই হজম করা সম্ভব। Continue reading ওয়াক্‌ফ আইন সংশোধন – সরকারের আসল উদ্দেশ্য কী ?

আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?

সুপ্রিম কোর্টের ভরসাতে বসে থাকাও নয়, সংসদীয় রাজনৈতিক দলের নেতামন্ত্রীদের মিথ্যে প্রতিশ্রুতিতেও ভোলা নয়, বরং দেশবাসীর সামনে এখন একটাই রাস্তা, আর সেটা হলো – CAA ১৯৮৬, ২০০৩, ২০১৯ বাতিলের দাবিতে সোচ্চার হওয়া; NPR-NRC তৈরির প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করা। এই সঙ্কট থেকে উদ্ধার পেতে লড়াই ছাড়া আর অন্য কোনো উপায় নেই। Continue reading আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?

ইলেক্টোরাল বন্ড – দেশের সবথেকে বড় দুর্নীতি?

এই বন্ডের ধোঁয়াশার আড়ালে আসলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বড় বড় পুঁজিপতি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে। বদলে এই পুঁজিপতিদের পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প, তাদের স্বার্থ অনুযায়ী আনা হয়েছে কৃষি বিল, লেবার কোড, জাতীয় শিক্ষানীতি ২০২০ ইত্যাদি একাধিক জন-বিরোধী নীতির। Continue reading ইলেক্টোরাল বন্ড – দেশের সবথেকে বড় দুর্নীতি?

শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

এই শিক্ষানীতির সর্বাঙ্গ ভালো ভালো শব্দের মোড়কে ঢাকা। কথার কারিগরিতে ভেসে গেলে আপনি অন্ধভক্ত বনে যাবেন। শব্দের মায়াজাল কাটাতে পারলেই দেখবেন শিক্ষা একেবারে খাদের কিনারে। শুধু টোকা মারার অপেক্ষা। নতুন জাতীয় শিক্ষানীতি এই টোকার কাজ করবে। Continue reading শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

“এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো”

১৯৪৭-এর ক্ষমতা হস্তান্তরের পর জন্মানো বৃটিশ ঔপনিবেশিকদের গর্ভজাত এই খন্ডিত ভারতের চেয়েও যে মানুষটা ৩১ বছরের অগ্রজ, তাঁকেই রাষ্ট্র দাগিয়ে দিল “বিদেশি” বলে। এই অভিশাপ আসামে “বাঙাল খেদাও” আর ১৯৮৫ সালের রাজীব গান্ধীকৃত “অসম চুক্তি”র গর্ভজাত, যা বর্তমান হিন্দুত্ববাদী শাসকরা ব্যবহার করছে জাতিঘৃণা আর ধর্মীয় মেরুকরণকে তীব্রতর করতে। Continue reading “এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো”

আবাস দুর্নীতি – কিছু কথা

বাসস্হানের জন্য এই সরকারী অনুদানের বেশীরভাগটাই আসলে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভান্ডারে। আর যে অংশটা হয়ত সরাসরি সাধারণ মানুষের কাছে আসত, সেখানে যুক্ত হয়েছে দূর্নীতি। Continue reading আবাস দুর্নীতি – কিছু কথা