জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলুন!

বিগত ৫০ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই নয়া শিক্ষানীতি আগামী দিনের যুবক-যুবতীদের সম্মানজনক কর্মসংস্থানের দিশা দেখানোর পরিবর্তে দেশী বিদেশী পুঁজিপতিদের কাছে সস্তা শ্রমের যোগানদারে পরিণত করতে চাইছে। Continue reading জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলুন!

অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!

আমাদের রাজ্যেও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হন। তাদেরকে স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না। তাদের বেতন বৃদ্ধির বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের খেয়ালখুশি এবং মর্জির ওপর নির্ভরশীল। বর্তমান রাজ্য সরকার তাদের জন্য অবসরকালীন ৩ লক্ষ টাকা ভাতা ঘোষণা করে দায় সেরে দিয়েছে। Continue reading অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!

হুগলি-বর্ধমানে আলু চাষের সাতকাহন

যেহেতু সরকারি ঋণ মধ্য ও গরিব চাষীরা বেশির ভাগ ক্ষেত্রেই পায় না, তাই তাদের বাধ্য হয়ে দাদন, মহাজনী সুদের উপর নির্ভর করতে হয়। ফলে ব্যবসাদার, সুদের কারবারি, মহাজনরা সুযোগ বুঝে চড়া সুদে, চক্রবৃদ্ধি হারে কিংবা তার কাছে আলু বিক্রি করবে এই শর্তে ঋণ দেয়। এইসব মহাজন, সুদের কারবারিদের সাথে ক্ষমতাসীন দলের এক অশুভ আঁতাত বহুকাল ধরে কৃষক সমাজে পরগাছার মতো রয়েছে। Continue reading হুগলি-বর্ধমানে আলু চাষের সাতকাহন