বিড়ি শিল্প ও কিছু কথা

বোনাসের বিষয়টা অতীতে বিড়ি শ্রমিকদের আন্দোলনের দাবি হিসাবে থাকলেও এটা দাবি হিসাবেই থেকে গেছে। প্রতিবার আন্দোলনের পরে অনেক মজুর কাজ হারিয়েছেন। মহাজনদের মধ্যে একে অপরকে টপকে যাবার প্রবণতা থাকলেও, মজুরদের শোষণের প্রশ্নে সবাই একই সারিতে আছেন, যে ঐক্যটা মজুরদের মধ্যে নেই। Continue reading বিড়ি শিল্প ও কিছু কথা

ভারতের বেকার সমস্যা – একটি রাজনৈতিক বিশ্লেষণ

শিক্ষিত কর্মহীন যুব সম্প্রদায় চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, যাদের ক্রমবর্ধমান অসন্তোষকে প্রশমিত করার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন দলের তরফ থেকে ছদ্ম-জাতীয়তাবাদী বড় বড় কথা, ধর্মান্ধতা এবং যুদ্ধ-যুদ্ধ রব তোলা ছাড়া আর কিছুই দেওয়ার নেই। Continue reading ভারতের বেকার সমস্যা – একটি রাজনৈতিক বিশ্লেষণ

দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা

আজ যে দলই সরকারে থাকুক, কর্পোরেটের স্বার্থবাহী জনবিরোধী নীতিগুলিকে রূপায়ণের বিষয়ে এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে দমনের প্রশ্নে তাদের মধ্যে কোনো ফারাক খুঁজে পাওয়া যাবে না। ফলে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ এক সুসংগঠিত কর্মীবাহিনী ভিত্তিক সংগঠন গড়ে তোলা না গেলে শাসকের আগ্রাসনের বিরুদ্ধে ফলপ্রসূ কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। Continue reading দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা

বিভিন্ন দাবিতে  DM-এর কাছে মেমোরান্ডাম জমা করল ‘প্রমীলা ব্রিগেড’

কর্মসংস্থান, গরীব পড়ুয়াদের জন্য বইপত্রের সাহায্য, জমির পাট্টা, SC/ST শংসাপত্রের দাবি সহ ৯-দফা দাবিতে জলপাইগুড়ির DM-এর কাছে মেমোরান্ডাম জমা। Continue reading বিভিন্ন দাবিতে  DM-এর কাছে মেমোরান্ডাম জমা করল ‘প্রমীলা ব্রিগেড’

হিজাব নিয়ে দেশজুড়ে হিন্দুত্ববাদী রাজনীতি প্রসঙ্গে কিছু কথা

যে ভাবে হিজাবের সাথে শিক্ষার অধিকারকে জুড়ে দেওয়া হয়েছে, তাতে এটা মনে হতেই পারে যে, শিক্ষার অধিকার খর্ব করাই উদ্দেশ্য। আমরা মনে করি শিক্ষার অধিকার এবং যা কিছু পোশাক পরার অধিকার বা আরও স্পষ্ট করে বলতে গেলে ধর্মীয় চিহ্ন বহন করার অধিকারকে সুপরিকল্পিত ভাবে গোলানো হয়েছে এখানে। শিক্ষা বুনিয়াদী অধিকার। এর সাথে অন্য কোন কিছুর মিশ্রন চলে না। Continue reading হিজাব নিয়ে দেশজুড়ে হিন্দুত্ববাদী রাজনীতি প্রসঙ্গে কিছু কথা

শিক্ষা কেনাবেচা করার পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার

সাম্প্রতিককালে কয়েক হাজারের ওপর সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও যথেষ্ট নয়, শিক্ষক-শিক্ষিকা নিয়োগ বহুদিন ধরে বন্ধ। স্কুল কলেজগুলি সরকারি সেবাদান কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত, এবং পরিকল্পিতভাবে শিক্ষক-শিক্ষিকারা এখন প্রায় গণশত্রুতে পরিণত। Continue reading শিক্ষা কেনাবেচা করার পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার