সামাজিক অনুদান

সামাজিক অনুদান প্রকল্প: দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারবে কি?

এই অনুদান প্রকল্পগুলি অবশ্যই এক সাময়িক স্বস্তি ও ক্ষোভ উপশমের চাবিকাঠি। কিন্তু, সাধারণ মানুষের জীবনের দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে গেলে দরকার মানুষের মৌলিক অধিকার ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের দাবীতে জোরদার আন্দোলন তৈরি করা। Continue reading সামাজিক অনুদান প্রকল্প: দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারবে কি?

অর্থনৈতিক সংকট

ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

ভারতের শীর্ষস্থ ১ শতাংশ মানুষের আয় নিচের ৫০ শতাংশ মানুষের আয়ের চেয়ে ৭৫ গুণ এবং সম্পদ ৩১৩ গুণ বেশি। অর্থনৈতিক বৈষম্যের নিরিখে আজকে দেশের সার্বিক অবস্থা ব্রিটিশ শাসনাধীন ভারতের তুলনাতেও খারাপ। আর এই বাস্তবতাকেই ‘জিডিপি’-র ঢক্কানিনাদ দিয়ে আড়াল করতে চায় শাসক শ্রেণী। Continue reading ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

গিগ ওয়ার্কার

গিগ ওয়ার্কারদের বাস্তব অবস্থা ও লড়াই প্রসঙ্গে

যে শ্রমিকরা ঝড়-বৃষ্টি-কুয়াশা উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে, ১৫-১৬ ঘণ্টা কাজ করে আমাদের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন—তাদের কষ্ট, তাদের নিরাপত্তাহীনতা, তাদের কমে যাওয়া আয়—এসব কোম্পানির প্রেস রিলিজে স্থান পায় না। Continue reading গিগ ওয়ার্কারদের বাস্তব অবস্থা ও লড়াই প্রসঙ্গে

রাজ্য বাজেট ২০২৬-২৭: ভাতা, ঋণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

বাস্তবে, দেশ হোক বা রাজ্য, অর্থনীতির হাল খুবই খারাপ। যে অর্থনৈতিক বিকাশের ঢাঁক পেটানো হয়ে থাকে, সেটা আসলে কর্মসংস্থান-বিহীন একটা বিকাশ। ঋণ নিয়ে কি আদৌ জনকল্যাণ করা সম্ভব? এই ঋণের বোঝা ভবিষ্যতে আমজনতাকেই বহন করতে হবে; কর-বৃদ্ধি, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইত্যাদির মাধ্যমে। Continue reading রাজ্য বাজেট ২০২৬-২৭: ভাতা, ঋণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

বাজেট ২০২৬

বাজেট ২০২৬: দরিদ্র ও মধ্যবিত্তদের কিছুই পাওয়ার নেই

২০২৬ সালের এই বাজেট তথাকথিত ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন দেখালেও বাস্তবে এটি দরিদ্র ও মধ্যবিত্তের ওপর জুলুম করার একটি দলিল। পুঁজিপতিদের কর ছাড় এবং পরিকাঠামোর নামে মেগা প্রজেক্টের উপহার দেওয়া হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এটা সম্পূর্ণ ব্যর্থ, আগের মতোই। Continue reading বাজেট ২০২৬: দরিদ্র ও মধ্যবিত্তদের কিছুই পাওয়ার নেই

বাংলার বাড়ি

“বাংলার বাড়ি” প্রকল্প – নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর খেলা

বাংলার বাড়ির মতো প্রকল্পগুলিকে নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্যের মধ্যে বুঝতে হবে। পুঁজি যখন একদিকে কৃষকদের উচ্ছেদ করতে থাকে এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা ক্রমাগত বাড়তে থাকে, তখন সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য এইরকম কল্যাণমূলক প্রকল্পগুলি শাসকশ্রেণী তৈরি করে – একটি “সুরক্ষা ভাল্‌ভ” হিসেবে কাজ করার জন্য। Continue reading “বাংলার বাড়ি” প্রকল্প – নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর খেলা

ভারতের জিডিপি

ভারতের জিডিপি বৃদ্ধি: মিথ বনাম বাস্তবতা (দ্বিতীয় কিস্তি)

জিডিপি বৃদ্ধির বেশিরভাগটাই আসছে সংগঠিত ক্ষেত্রের খুব স্বল্প কর্মসংস্থানের মধ্যে থেকে, বৃহৎ জনসাধারণের সঙ্গে তার কোনও যোগ নেই। এক বিকৃত ক্রনি পুঁজিবাদ এদেশে বেড়ে চলেছে, যেখানে কর্পোরেট ও রাজনৈতিক দলগুলির মধ্যে এক অশুভ আঁতাত দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বিকৃত করে চলেছে। Continue reading ভারতের জিডিপি বৃদ্ধি: মিথ বনাম বাস্তবতা (দ্বিতীয় কিস্তি)

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের ক্রমবর্ধমান সংকট এবং কর্মী শোষণ

নারায়ণ মূর্তির মতো কর্পোরেট মালিকরা যখন দীর্ঘ কর্মঘণ্টার পক্ষে প্রচার করছেন, তখন আইটি কর্মীদের বাস্তব অবস্থা ইতিমধ্যেই ভয়াবহ। ভারতের অর্ধেকেরও বেশি টেক পেশাদার সপ্তাহে গড়ে ৫২.৫ ঘণ্টা কাজ করেন, যা জাতীয় গড় ৪৭.৭ ঘণ্টার থেকে অনেক বেশি। এই অতিরিক্ত কাজের চাপ, চাকরির অনিশ্চয়তার সাথে যুক্ত হয়ে গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছে, যেখানে ৪৩% কর্মী চাপ, মানসিক অবসাদ এবং শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। Continue reading ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের ক্রমবর্ধমান সংকট এবং কর্মী শোষণ

বাংলার লুম্পেন অর্থনীতি ও তৃণমূলের দুর্বৃত্তের রাজনীতি

রাজ্যে রোজকারের স্বাভাবিক পথ বন্ধ। যারা পরিযায়ী পারেনি, তাদের চলছে কী করে? শহরে অনলাইন ব্যবসার ব্যাপক প্রসার এক নতুন পেশার সৃষ্টি করেছে। ডেলিভারি বয় বা ডেলিভারি ওয়ার্কার। লকডাউনে লোককে জোর করে অনলাইনের নেশা ধরানো হয়েছে। লোকে যেটুকু মাল কিনছে, তা অনলাইনে। আর যেসব যুবকদের মোটরবাইক বা নিদেনপক্ষে সাইকেল আছে, তারা ঘাড়ে বোচকা নিয়ে মাল পৌঁছে দিচ্ছে। Continue reading বাংলার লুম্পেন অর্থনীতি ও তৃণমূলের দুর্বৃত্তের রাজনীতি

মার্কিন চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব

এই শুল্ক যুদ্ধের ফলে দুই সামরিক ও অর্থনৈতিক শক্তিধর সাম্রাজ্যবাদী দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে এটি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ দুই দেশই একে অপরের বড় বাণিজ্যিক অংশীদার। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এই পদক্ষেপ তাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হলেও তারা প্রতিরোধে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন এটি আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনবে। Continue reading মার্কিন চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব