“মাতৃভূমি পত্রিকা”-টি হলো রাজনৈতিক সংগঠন আজাদ গণ মোর্চা-র মুখপত্র। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো – মানুষের গণতান্ত্রিক ক্ষমতায়নের বিকাশ ঘটানো, জীবন-জীবিকা-শিক্ষা-স্বাস্থ্যসহ মানুষের মৌলিক অধিকারগুলোর বিকাশ ও সম্প্রসারণ ঘটানো, বিজ্ঞান মনস্কতা ও বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, লিঙ্গসাম্য প্রতিষ্ঠা সম্পর্কে সমাজ সচেতনতার প্রসার ঘটানো, দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের জন্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
