আর জি কর: ন্যায়বিচারের লড়াই কি আগামীর পথ দেখাবে?

সবকিছুকে অরাজনৈতিক আন্দোলন হিসেবে চালানোর যে উত্তর-আধুনিক ধারা সমাজের উদারবাদী অংশের মধ্যে প্রাধান্য বিস্তার করেছে, তার বিরুদ্ধেও আমাদের নিরন্তর সংগ্রাম চালানো দরকার। “সব দল খারাপ, সব ব্যবস্থা খারাপ, সব মতবাদ খারাপ – তাই দলবিহীন, রাজনীতিবিহীন আন্দোলনই একমাত্র পথ” – এই মত আসলে বর্তমান ব্যবস্থাকেই মান্যতা দেয়, বর্তমান শাসকশ্রেণীকেই রক্ষা করে। Continue reading আর জি কর: ন্যায়বিচারের লড়াই কি আগামীর পথ দেখাবে?

পাঞ্জাবের কৃষক আন্দোলনের বর্তমান পর্যায়

ভারতের কৃষি ও কৃষক দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে আছে। শুধু কিছু ডোল দেওয়া ছাড়া কোন সরকারই এর কোন স্থায়ী সমাধান করতে চায় না। Continue reading পাঞ্জাবের কৃষক আন্দোলনের বর্তমান পর্যায়

আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?

সুপ্রিম কোর্টের ভরসাতে বসে থাকাও নয়, সংসদীয় রাজনৈতিক দলের নেতামন্ত্রীদের মিথ্যে প্রতিশ্রুতিতেও ভোলা নয়, বরং দেশবাসীর সামনে এখন একটাই রাস্তা, আর সেটা হলো – CAA ১৯৮৬, ২০০৩, ২০১৯ বাতিলের দাবিতে সোচ্চার হওয়া; NPR-NRC তৈরির প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করা। এই সঙ্কট থেকে উদ্ধার পেতে লড়াই ছাড়া আর অন্য কোনো উপায় নেই। Continue reading আধার নম্বর অচল থেকে শুরু করে CAA নিয়মাবলী প্রকাশ – এরপর কি তাহলে দেশজোড়া NRC?

সন্দেশখালিতে সন্ত্রাস ও দুর্নীতি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের গণবিক্ষোভ

কেন্দ্রীয় সরকার এটিকে যতই একটি ধর্মীয় সম্প্রদায়ের রং দিয়ে দাগিয়ে দেবার চেষ্টা করুক, আসলে কিন্তু এটি ছিল মা-বোনেদের স্বতঃস্ফূর্ত জনরোষ, যা আছড়ে পড়েছে পুলিশ আধিকারিকদের সামনেও, বাড়ির মা বোনেরা রেয়াত করেনি পুলিশের হুমকি বা লাঠির শাসনকে। Continue reading সন্দেশখালিতে সন্ত্রাস ও দুর্নীতি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের গণবিক্ষোভ

আমাদের বইমেলা, আমাদেরই থাকবে

বইমেলা শুধু আর পাঁচটা মেলার মতো মানুষের বিনোদনেই থেমে যায় না, বইমেলা আসলে হয়ে উঠে মুক্ত চিন্তার চর্চা কেন্দ্র। তাই এই পরিসরকে মুক্ত রাখতে, আর এই পরিসরকে আরও ব্যাপ্ত করতে দায় আমাদের নিতে হবে ভবিষ্যতে। Continue reading আমাদের বইমেলা, আমাদেরই থাকবে

ফ্যাসিবাদ এবং নয়া-উদারবাদের বিরুদ্ধে জনচেতনা যাত্রা – কলকাতা থেকে বেনারস

শুধু ভোটের হারজিত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই জেতা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদ আর নয়া উদারবাদের আগ্রাসনের শিকড় উপড়ে ফেলার জন্য মেহনতী মানুষের প্রতিবাদ- প্রতিরোধকে সংগঠিত করতে হবে আপোষহীনভাবে, এক নির্ণায়ক লড়াইয়ের দিশায়। এই যাত্রা আপামর জনগণের কাছে সেই আহ্বান রাখছে। Continue reading ফ্যাসিবাদ এবং নয়া-উদারবাদের বিরুদ্ধে জনচেতনা যাত্রা – কলকাতা থেকে বেনারস

মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা

মণিপুরের যে মায়েরা একদিন নগ্ন হয়ে ‘ইন্ডিয়ান আর্মি রেপ আস’ লেখা ব্যানার ধরে থাংজাম মনোরামা-র ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়েছিলেন, আজ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরাই ‘শত্রু’ উপজাতির সাথে লড়াইতে ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার কথা বলছেন, প্ররোচনা দিচ্ছেন। মণিপুরের ইতিহাসে নিঃসন্দেহে এ এক লজ্জাজনক অধ্যায়। Continue reading মণিপুর-এর চলমান জাতি-হিংসা ও শাসকশ্রেণীর ভূমিকা

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা ও হানাহানির বিরুদ্ধে গণ কনভেনশন

গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সমস্ত ধরনের সন্ত্রাস ও হিংসা অবিলম্বে বন্ধ করবার দাবিতে গত ২০ শে জুলাই মহাবোধি সোসাইটি হলে এক গণ কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনে বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেন, শিক্ষাবিদ মিরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়, নাগরিক মঞ্চের পক্ষ থেকে নব দত্ত, ভাঙ্গরের জমি কমিটির মির্জা হাসান প্রমূখ বক্তব্য রাখেন। … Continue reading রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা ও হানাহানির বিরুদ্ধে গণ কনভেনশন

জলপাইগুড়ি-তে মেহনতি জনগণের অবস্থা এবং মহিলা কনভেনশনের আয়োজন

শিডিউলড ট্রাইব হিসেবে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা তাদের পাবার কথা, আইনে সংবিধানে সেই রকমই বলা আছে। কিন্তু এই প্রান্তিক মানুষদের কাছে, বিশেষত মহিলাদের কাছে সেইসবের ছিঁটেফোঁটাও পৌঁছায় না। তাদের পশ্চাদপদতার সুযোগ নিয়ে দালালচক্র, ইউনিয়নের নেতৃত্ব, স্থানীয় পঞ্চায়েত, সরকারী আমলারা তাদের প্রতিনিয়ত ঠকাতে থাকে। Continue reading জলপাইগুড়ি-তে মেহনতি জনগণের অবস্থা এবং মহিলা কনভেনশনের আয়োজন

রাষ্ট্রের হেফাজতে নিহত ফাদার স্ট্যান স্বামীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য

ফাদার স্ট্যান স্বামী ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র হসাবে চিরকাল নিপীড়িত জনতার শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। আমরা নতমস্তকে ফাদার স্ট্যান-এর জীবন, কর্ম ও আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। Continue reading রাষ্ট্রের হেফাজতে নিহত ফাদার স্ট্যান স্বামীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য