উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আত্মহত্যা

ভারতীয় শিক্ষাব্যবস্থাকে আজও যদি আমরা ভালো করে দেখি সেখানে পর্যাপ্ত পরিমাণে সামন্ততন্ত্র বিদ্যমান। যেখানে আজও ছাত্র ছাত্রীদের ওপর অমানুষিক এক ধরনের ভয়ের রাজনীতি কায়েম করা হয়, যেখানে তাদের প্রতি মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়। এক ভয়ংকর নার্সিসিস্টিক পরিবেশ বিরাজমান ভারতীয় শিক্ষাজগতে। Continue reading উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আত্মহত্যা

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার হাল হাকিকত

ঝাড়গ্রাম জেলায় শিক্ষক সংকটের কারণে ৩২টি উচ্চবিদ্যালয় বন্ধ হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে গেছে। স্থানীয় কর্মসংস্থানের অভাবে অনেকে শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আর বহু কিশোরী বাধ্য হচ্ছে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করতে। Continue reading পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার হাল হাকিকত

এনআইটি মেঘালয়ে বিভিন্ন ন্যায্য দাবিতে পড়ুয়াদের আন্দোলন

শিক্ষা যে আজ কেনাবেচার পণ্যে পরিণত হয়েছে সেকথা বলাই বাহুল্য। কিন্তু তার পরেও, লক্ষ লক্ষ টাকার ফি দেওয়ার পরেও এনআইটি-র মতো “ইন্সটিটিউট অফ ন্যশনাল ইম্পর্ট্যান্স” তকমা প্রাপ্ত শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব চিত্রটা এইরকম। Continue reading এনআইটি মেঘালয়ে বিভিন্ন ন্যায্য দাবিতে পড়ুয়াদের আন্দোলন

IIT, NIT-র মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যার ক্রমবর্ধমান সংকট

ভারতের শিক্ষার্থী-আত্মহত্যার হার দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাপিয়ে গিয়েছে। শিক্ষার্থী-আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট খামতি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বার্ষিক ৪ শতাংশ হারে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে, শুধুমাত্র নথিভুক্ত পরিসংখ্যান অনুযায়ী। Continue reading IIT, NIT-র মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যার ক্রমবর্ধমান সংকট

লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শাসকশ্রেণীর ছিনিমিনি খেলা বন্ধ হোক!

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৪ সংখ্যায় রাজ্য স্তরে যেমন সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি প্রমাণ করেছে যে বর্তমান তৃণমূল-শাসিত রাজ্য সরকার দুর্নীতিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, তেমনই জাতীয় স্তরে একই কথা বলা চলে বিজেপি-শাসিত কেন্দ্র সরকারের ক্ষেত্রে। একের পর এক জাতীয় স্তরের পরীক্ষায় বিভিন্ন রকম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসে চলেছে এবং সেই প্রেক্ষাপটে খবরের শিরোনামে উঠে এসেছে কেন্দ্রীয় সংস্থা … Continue reading লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শাসকশ্রেণীর ছিনিমিনি খেলা বন্ধ হোক!

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলুন!

বিগত ৫০ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই নয়া শিক্ষানীতি আগামী দিনের যুবক-যুবতীদের সম্মানজনক কর্মসংস্থানের দিশা দেখানোর পরিবর্তে দেশী বিদেশী পুঁজিপতিদের কাছে সস্তা শ্রমের যোগানদারে পরিণত করতে চাইছে। Continue reading জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলুন!

অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!

আমাদের রাজ্যেও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হন। তাদেরকে স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না। তাদের বেতন বৃদ্ধির বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের খেয়ালখুশি এবং মর্জির ওপর নির্ভরশীল। বর্তমান রাজ্য সরকার তাদের জন্য অবসরকালীন ৩ লক্ষ টাকা ভাতা ঘোষণা করে দায় সেরে দিয়েছে। Continue reading অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!

দেশ জুড়ে শিক্ষার বেসরকারিকরণ ও গৈরিকীকরণ বন্ধ হোক!

বর্তমানে কেন্দ্রীয় বা রাজ্য সরকার শিক্ষার কেন্দ্রীকরণ, বেসরকারিকরণের মাধ্যমে যেভাবে সংখ্যা গরিষ্ঠ গরীব-গুর্বো ছাত্রছাত্রীদের কোমর ভেঙে দিতে চাইছে, শিক্ষার অধিকার কেড়ে নিয়ে ব্যবসা করতে চাইছে, তা ইতিপূর্বের একাধিক সরকারও বারংবার করতে করতে গিয়েছে। শিক্ষার অধিকার নিয়ে ব্যবসা করার বেলায় সব শেয়ালের এক রা। Continue reading দেশ জুড়ে শিক্ষার বেসরকারিকরণ ও গৈরিকীকরণ বন্ধ হোক!

শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

এই শিক্ষানীতির সর্বাঙ্গ ভালো ভালো শব্দের মোড়কে ঢাকা। কথার কারিগরিতে ভেসে গেলে আপনি অন্ধভক্ত বনে যাবেন। শব্দের মায়াজাল কাটাতে পারলেই দেখবেন শিক্ষা একেবারে খাদের কিনারে। শুধু টোকা মারার অপেক্ষা। নতুন জাতীয় শিক্ষানীতি এই টোকার কাজ করবে। Continue reading শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

জাতীয় শিক্ষানীতি এবং পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী তার রূপায়ণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী

নতুন শিক্ষানীতি রূপায়ণের বুলির আড়ালে আরএসএস এবং বিজেপি যেভাবে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বেসরকারিকরণ, গৈরিকীকরণ এবং ইতিহাস পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ সারা দেশে বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন নানাভাবে তাদের বিরোধিতা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। সেই লক্ষ্যে গত ২০ মে এপিডিআর যাদবপুর বাঘাযতীন শাখা প্রস্তুতি কমিটির উদ্যোগে কলকাতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক এবং প্রগতিশীলতার বুলির … Continue reading জাতীয় শিক্ষানীতি এবং পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী তার রূপায়ণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী