ভারতের প্রোটো-ঔপনিবেশিক নীতি এবং বাংলাদেশের গণ-অভ্যুত্থান

দক্ষিণ এশিয়ায় একটা অযৌক্তিক ভারতীয় আধিপত্য এবং অনুচিত হস্তক্ষেপকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করাটা ঢাকা-র ক্ষেত্রে মৌলিক কোনও প্রচেষ্টা নয়। ১৯৮০-এর দশকে শ্রীলঙ্কায় নিজের দুঃসাহসিক অভিযান থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত ছিল। কলম্বো, কাঠমান্ডু, থিম্পু এবং মালেতেও আজ একই সুরের কথা শোনা যাচ্ছে, রাওয়ালপিন্ডি-তে তো যাচ্ছেই। যাদের কান আছে তারা ইচ্ছা করলেই শুনতে পাবেন। Continue reading ভারতের প্রোটো-ঔপনিবেশিক নীতি এবং বাংলাদেশের গণ-অভ্যুত্থান

বাংলাদেশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে

আমরা আশা করি নতুন সরকার যেন কোনও বিরোধী কণ্ঠস্বরকে দমন না করে, যেমনটা অতীতে গণতন্ত্রের মুখোশ পড়ে অবলীলায় করা হয়েছে, মুজিব-খালেদা-হাসিনা সবার আমলেই। তবে আমাদের সেই আশা পূর্ণ হবে কিনা সেটা আগামী দিনই বলতে পারবে। Continue reading বাংলাদেশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে

দেশজুড়ে জনগণের ওপর শাসকের নামানো অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন!

বিগত দুই মাস ধরে ইজরায়েল প্যালেস্টাইনের সাধারণ জনগণের ওপর নির্বিচারে বোমা ফেলে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা সহ প্রায় ১৫ হাজার মানুষকে হত্যা করেছে। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব দুনিয়ায় মার্কিন দখলদারী কায়েম করার স্বার্থে ইজরায়েল মার্কিন সামরিক ঘাঁটি ও একটা গুন্ডা রাষ্ট্র হিসেবে কাজ করে চলেছে। যে আরব জনগণ ছিল প্যালেস্টাইনের সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদেরকে নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে প্রায় পুরো প্যালেস্টাইন … Continue reading দেশজুড়ে জনগণের ওপর শাসকের নামানো অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন!

প্যালেস্তিনীয় জনগণের পূর্ণ স্বাধীনতার দাবিতে মার্কিন দূতাবাস অভিযান

প্যালেস্তিনীয় জনগণের উপর মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল সরকারের গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং তাঁদের পূর্ণ স্বাধীনতার দাবিতে গত ২৩ নভেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ সংগঠন একত্রে মার্কিন দূতাবাস অভিযান চালায়। এই অভিযানের মূল বক্তব্য, দাবিসমূহ এবং কিছু ছবি এখানে তুলে ধরা হলো। Continue reading প্যালেস্তিনীয় জনগণের পূর্ণ স্বাধীনতার দাবিতে মার্কিন দূতাবাস অভিযান

ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসের আহ্বান – প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ান

ইজরায়েলের এই আগ্রাসনের পরিস্থিতিতে আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী চরিত্র সামনে এলো। রাষ্ট্রসঙ্ঘের বিশ্বের সিংহভাগ ১২০ টি দেশ যুদ্ধবিরোধী প্রস্তাবে সমর্থন করলেও মোদির ভারত ভোটাভুটিতে বিরত থাকলো। এটা দেশবাসীর লজ্জা। Continue reading ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসের আহ্বান – প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ান

প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়ান

আমাদের দেশের ফ্যাসিস্ট শাসকরা নিজেদের দেশের জাতি সমস্যার সমাধান করতে চাইছে ইজরায়েলের মডেলে এলাকার জনবিন্যাস বদলে দিয়ে। নিজেরা গুন্ডা বলে তাদের সমর্থন গুন্ডারাষ্ট্র ইজরায়েলের প্রতি। তাদের ঘৃণা এদেশের মুসলিম জনগণের প্রতি। তাদের গোদি মিডিয়াও নির্লজ্জভাবে ইজরায়েলকে সমর্থন করে চলেছে। Continue reading প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়ান

রক্তাক্ত ইতিহাস

বিগত পনেরো বছর ধরে চলা এই অবরোধ এবং সাতদশকের সংঘাতের ইতি না হলে একের পর এক প্রজন্ম এইভাবে বিশ্বের অন্যতম “মুক্ত কারাগারে” বন্দি থেকে শিশুর মানবাধীকারের অপমৃত্যুর ইতিহাস রক্তাক্ষরে লিখে যাবে। Continue reading রক্তাক্ত ইতিহাস