দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা

আজ যে দলই সরকারে থাকুক, কর্পোরেটের স্বার্থবাহী জনবিরোধী নীতিগুলিকে রূপায়ণের বিষয়ে এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে দমনের প্রশ্নে তাদের মধ্যে কোনো ফারাক খুঁজে পাওয়া যাবে না। ফলে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ এক সুসংগঠিত কর্মীবাহিনী ভিত্তিক সংগঠন গড়ে তোলা না গেলে শাসকের আগ্রাসনের বিরুদ্ধে ফলপ্রসূ কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। Continue reading দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা

জনগণের উপর শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ কর্মসূচী

১৯৯১ সালে নরসীমা রাও- মনমোহন সিংয়ের হাত ধরে ভারতবর্ষে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের নীতি প্রয়োগ হওয়া শুরু হওয়ার পর থেকে সারাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ জলের দরে দেশী-বিদেশি কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার জন্য সমস্ত সরকার চেষ্টা করে যাচ্ছে । ২০০৪ সালে ইউপিএ সরকার গঠন হওয়ার পর মনমোহন সিং- চিদাম্বরম রা একইভাবে মধ্য ভারতের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রাকৃতিক সম্পদকে দখল করবার জন্য নৃশংস সামরিক অভিযান শুরু করে। … Continue reading জনগণের উপর শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ কর্মসূচী

মেঘালয়-এর নির্বাচনী রাজনীতিতে নতুন আলোর দিশা

প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাজনীতি শুধুমাত্র কিছু স্বতন্ত্র নেতার উপর নিজের দৃষ্টি নিবদ্ধ রাখতে পারে না। কেবলমাত্র শ্রমজীবী জনগণের পূর্ণ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই রাজনীতি টিকে থাকতে পারে। Continue reading মেঘালয়-এর নির্বাচনী রাজনীতিতে নতুন আলোর দিশা

কর্মসংস্থান, ভাষার স্বাধীকার, জমির পাট্টার দাবিতে এবং চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে রাজবংশী ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের মিছিল

২-রা নভেম্বর রাজনৈতিক বন্দী মুক্তি কমিটি, কে এল ও কে পি পি লিঙ্কম্যান নারী মোর্চা এবং বাহাদুর কৃষক মঞ্চের ব্যানারে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার ডাক দেন। কদমতলা মোড়ে প্রায় এক ঘণ্টা মতো সভা চলে, জ্যোৎস্না রায়, সন্ধ্যা বর্মণ, স্বাধীন রায়, সরোজ ঘোষ সহ বিভিন্ন বক্তা তাদের দাবিসমূহ শহরের নাগরিকদের সামনে তুলে ধরেন। Continue reading কর্মসংস্থান, ভাষার স্বাধীকার, জমির পাট্টার দাবিতে এবং চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে রাজবংশী ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের মিছিল

বিপর্যয়ের একটা নকশা – অগ্নিপথের অশুভ “পথ”

নিজ সংগঠনের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া এবং একই সাথে সেনাবাহিনীর “হিন্দুকরণ” করার জন্য সেখানে অনুপ্রবেশ করা এটা সবসময়ই RSS-এর প্রধান লক্ষ্য ছিল। এখন অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। Continue reading বিপর্যয়ের একটা নকশা – অগ্নিপথের অশুভ “পথ”

জমির পাট্টার দাবিতে জলপাইগুড়িতে মিছিল

গ্রামবাসীরা পরিষ্কার বুঝতে পারছেন যে সরকার ও প্রশাসন নানান টালবাহানা করে এবং অজুহাত খাড়া করে বিষয়টাকে ক্রমশ দীর্ঘায়িত করতে চাইছে, যাতে হতোদ্যম হয়ে তাঁরা হাল ছেড়ে দেন এবং উদ্যোগ হারিয়ে ফেলেন। Continue reading জমির পাট্টার দাবিতে জলপাইগুড়িতে মিছিল

জমি জীবন জীবিকা প্রকৃতি লুঠ বিরোধী জনগণের কমিটি-র কনভেনশনের প্রস্তাবনা

এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে ঐতিহাসিক কৃষক আন্দোলনগুলির শিক্ষা ও বর্তমান অবস্থা বলছে, উকিলবাবুরাও বলছেন, আইন বা বিচারের থেকে বেশি এলাকার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর ভরসা করতে। Continue reading জমি জীবন জীবিকা প্রকৃতি লুঠ বিরোধী জনগণের কমিটি-র কনভেনশনের প্রস্তাবনা

ফারাক্কায় আদানির জন্য রাজ্য সরকারের গায়ের জোরে জমি দখল করার বিরুদ্ধে এলাকাবাসীর কনভেনশন

কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়, কৃষকরাও প্রতিরোধ গড়ে তোলেন। বহু কৃষক আহত হন, অনেককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। প্রায় ১৪-১৫ দিন জেল খাটার পর তারা জামিন পান। Continue reading ফারাক্কায় আদানির জন্য রাজ্য সরকারের গায়ের জোরে জমি দখল করার বিরুদ্ধে এলাকাবাসীর কনভেনশন

জমির পাট্টার দাবিতে গ্রামবাসীদের আন্দোলন চলছে

গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য, পাওয়া না পাওয়া অবধি প্রতিবাদ আন্দোলন চলবে এবং দিনে দিনে এই আন্দোলনের তীব্রতাও বাড়বে। বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন আশেপাশের এলাকাগুলিতে যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত জমির পাট্টা পাননি, তাদের মনোবল বাড়াচ্ছে, তারাও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছেন এবং বাহাদুর কৃষক মঞ্চের পতাকাতলে সমাবেশিত হচ্ছেন। Continue reading জমির পাট্টার দাবিতে গ্রামবাসীদের আন্দোলন চলছে