পাহাড়ের মতন ভারী যে মৃত্যু – ড: জি এন সাইবাবা স্মরণে

নির্বাচিত সরকারগুলি ধারাবাহিকভাবে ভারতীয় জনগণের গণতান্ত্রিক অধিকারগুলিকে মান্যতা না দিয়ে দেশের সংবিধানকে অপমান করে প্রতিহিংসামূলকভাবে সমস্ত ধরনের ন্যায্য গণদাবীর প্রতিবাদীদের কণ্ঠস্বর রোধ করতে ব্রিটিশ আমলের মত কালা আইন প্রয়োগ করে থাকে। তাই সাইবাবার এই মৃত্যু এক প্রাতিষ্ঠানিক হত্যা বলেই গণ্য হওয়া উচিত। Continue reading পাহাড়ের মতন ভারী যে মৃত্যু – ড: জি এন সাইবাবা স্মরণে

পুঁজিবাদী ‘উন্নয়ন’- উচ্ছেদ এবং পরিবেশ ধ্বংসের মারণযজ্ঞ

আসলে এটা শুধু এক অঞ্চলের সীমিত প্রতিবাদ নয় – যেখানে যেখানে মাটি/ পাহাড়ের নিচে মূল্যবান খনিজের সন্ধান পাওয়া যাচ্ছে, সেখানেই সাধারণ মানুষকে উচ্ছেদ করে কর্পোরেট পুঁজির হাতে তা তুলে দেবার জন্য সরকার চেষ্টা করছে। তাতে পরিবেশ ধ্বংস হলেও সরকার তার তোয়াক্কা করছে না। Continue reading পুঁজিবাদী ‘উন্নয়ন’- উচ্ছেদ এবং পরিবেশ ধ্বংসের মারণযজ্ঞ

‘রাম কে নাম পর’- অযোধ্যায় উচ্ছেদ এবং ধ্বংসলীলা

গরীব স্থানীয় জনগণ, যাঁরা অযোধ্যা শহরের উন্নয়ন হলে, তাদেরও কিছুটা অর্থনৈতিক উন্নতি হবে বলে ভেবেছিলেন, তাঁরা এখন হতাশ। ধনীদের জন্য রামরাজ্যে থাকবে ঝাঁ-চকচকে শপিং মল আর উঁচু উঁচু বিল্ডিং, যা মেগাসিটির সমৃদ্ধি প্রদর্শন করবে। ছোট গৃহস্থ ও দোকানদারদের জন্য সেখানে কোনও জায়গা থাকবে না। Continue reading ‘রাম কে নাম পর’- অযোধ্যায় উচ্ছেদ এবং ধ্বংসলীলা

ইলেক্টোরাল বন্ড – দেশের সবথেকে বড় দুর্নীতি?

এই বন্ডের ধোঁয়াশার আড়ালে আসলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বড় বড় পুঁজিপতি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে। বদলে এই পুঁজিপতিদের পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প, তাদের স্বার্থ অনুযায়ী আনা হয়েছে কৃষি বিল, লেবার কোড, জাতীয় শিক্ষানীতি ২০২০ ইত্যাদি একাধিক জন-বিরোধী নীতির। Continue reading ইলেক্টোরাল বন্ড – দেশের সবথেকে বড় দুর্নীতি?

শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

এই শিক্ষানীতির সর্বাঙ্গ ভালো ভালো শব্দের মোড়কে ঢাকা। কথার কারিগরিতে ভেসে গেলে আপনি অন্ধভক্ত বনে যাবেন। শব্দের মায়াজাল কাটাতে পারলেই দেখবেন শিক্ষা একেবারে খাদের কিনারে। শুধু টোকা মারার অপেক্ষা। নতুন জাতীয় শিক্ষানীতি এই টোকার কাজ করবে। Continue reading শিক্ষার অধিকার ও আজকের জাতীয় শিক্ষানীতি

ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে এনইপি ২০২০-র চিন্তাভাবনা

সরকারি প্রতিষ্ঠানের ধারণা ধীরে ধীরে তুলে দেওয়া হবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ বলে কিছু থাকবে না। সরকারি নিয়ন্ত্রণ বলতে যেটা থাকবে সেটা হলো ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর নামে প্রাচীন ভারতের ব্রাক্ষ্মণ্যবাদী মতাদর্শকে তুলে ধরে বর্তমান ভারতে উগ্র জাতীয়তাবাদকে আরও বেশি করে প্রশ্রয় দেওয়া। Continue reading ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে এনইপি ২০২০-র চিন্তাভাবনা

দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা

আজ যে দলই সরকারে থাকুক, কর্পোরেটের স্বার্থবাহী জনবিরোধী নীতিগুলিকে রূপায়ণের বিষয়ে এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে দমনের প্রশ্নে তাদের মধ্যে কোনো ফারাক খুঁজে পাওয়া যাবে না। ফলে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ এক সুসংগঠিত কর্মীবাহিনী ভিত্তিক সংগঠন গড়ে তোলা না গেলে শাসকের আগ্রাসনের বিরুদ্ধে ফলপ্রসূ কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। Continue reading দেউচা পাচামী – সম্ভাবনা ও বাস্তবতা