সামাজিক অনুদান

সামাজিক অনুদান প্রকল্প: দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারবে কি?

এই অনুদান প্রকল্পগুলি অবশ্যই এক সাময়িক স্বস্তি ও ক্ষোভ উপশমের চাবিকাঠি। কিন্তু, সাধারণ মানুষের জীবনের দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে গেলে দরকার মানুষের মৌলিক অধিকার ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের দাবীতে জোরদার আন্দোলন তৈরি করা। Continue reading সামাজিক অনুদান প্রকল্প: দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারবে কি?

শ্রম কোড

নতুন শ্রম কোড: শ্রমিকদের কাছে আর্শীবাদ না অভিশাপ?

এই শ্রম কোড যে শুধু শ্রমিকদের অধিকার খর্ব করেছে, তা নয়, শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও আরো অনিশ্চিত হয়ে পড়বে এবং শ্রমিকদের নিরাপত্তা হ্রাস পাবে। Continue reading নতুন শ্রম কোড: শ্রমিকদের কাছে আর্শীবাদ না অভিশাপ?

অর্থনৈতিক সংকট

ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

ভারতের শীর্ষস্থ ১ শতাংশ মানুষের আয় নিচের ৫০ শতাংশ মানুষের আয়ের চেয়ে ৭৫ গুণ এবং সম্পদ ৩১৩ গুণ বেশি। অর্থনৈতিক বৈষম্যের নিরিখে আজকে দেশের সার্বিক অবস্থা ব্রিটিশ শাসনাধীন ভারতের তুলনাতেও খারাপ। আর এই বাস্তবতাকেই ‘জিডিপি’-র ঢক্কানিনাদ দিয়ে আড়াল করতে চায় শাসক শ্রেণী। Continue reading ভারতের অর্থনৈতিক সংকট এবং মেহনতি জনগণ : কিছু বাস্তব খন্ডচিত্র

গ্রেট নিকোবর

গ্রেট নিকোবর প্রকল্প : পরিবেশ, জনজাতি-জীবন ধ্বংস করে পুঁজিবাদী উন্নয়নের নতুন জুমলা

আরবল্লি প্রসঙ্গে যখন রাজধানী শহরের ধুলোয় মোড়া ভবিষ্যতের আশঙ্কায় সমাজ মাধ্যম জুড়ে প্রবল বিরোধিতার জোয়ার ওঠে, তখনই আবার এক বিচ্ছিন্ন দ্বীপের বাস্তুতান্ত্রিক উথাল পাতাল নিয়ে মূল ভূখণ্ডের মানুষেরা নীরব দর্শক হয়ে রয়ে যায়। ঐ যে বিপন্ন নিকোবরি মানুষ তাদের কি মৌলিক অধিকার নেই? Continue reading গ্রেট নিকোবর প্রকল্প : পরিবেশ, জনজাতি-জীবন ধ্বংস করে পুঁজিবাদী উন্নয়নের নতুন জুমলা

স্পেশাল ইনটেনসিভ রিভিশন

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং রাজ্যবাসীর হয়রানি

এই প্রক্রিয়া দরিদ্র ও প্রান্তিক মানুষের ওপর সবথেকে বেশি বোঝা হয়ে চেপেছে। ১৯ জুলাই ১৯৮৭-এর আগের জমির রেকর্ড বা শিক্ষাগত শংসাপত্রের মতো পুরনো নথি জোগাড় করা সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক এবং মহিলাদের জন্য অত্যন্ত কঠিন কাজ। Continue reading স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং রাজ্যবাসীর হয়রানি

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের কাছে আমাদের আহ্বান

ভোটাধিকার মানে শুধু বছরে একদিন লাইনে দাঁড়িয়ে আঙুলে কালি লাগিয়ে বোতাম টেপা নয়, একদম তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জনগণের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং মতামত দেবার অধিকার। Continue reading পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের কাছে আমাদের আহ্বান

Gen-Z আন্দোলন

GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

রাজপথের আন্দোলনের বাইরেও, ভারতীয় Gen-Z জলবায়ু পরিবর্তন (লাদাখ, আরাবল্লী ইত্যাদি), বেকারত্ব (উত্তর ভারতের অগ্নিবীর আন্দোলন), পরীক্ষায় অনিয়ম (পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকুরিপ্রার্থীদের আন্দোলন), জাতিভিত্তিক বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো নির্দিষ্ট ইস্যুতে সক্রিয় হয়েছে। Continue reading GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

গিগ ওয়ার্কার

গিগ ওয়ার্কারদের বাস্তব অবস্থা ও লড়াই প্রসঙ্গে

যে শ্রমিকরা ঝড়-বৃষ্টি-কুয়াশা উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে, ১৫-১৬ ঘণ্টা কাজ করে আমাদের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন—তাদের কষ্ট, তাদের নিরাপত্তাহীনতা, তাদের কমে যাওয়া আয়—এসব কোম্পানির প্রেস রিলিজে স্থান পায় না। Continue reading গিগ ওয়ার্কারদের বাস্তব অবস্থা ও লড়াই প্রসঙ্গে

ঋত্বিক ঘটক

শতবর্ষে ঋত্বিক ঘটক

“প্রতিবাদ করা শিল্পীর প্রথম এবং প্রধান দায়িত্ব। শিল্প ফাজলামি নয়। যারা প্রতিবাদ করছে না তারা অন্যায় করছে। শিল্প দায়িত্ব। আমার অধিকার নেই সে দায়িত্ব এড়িয়ে যাওয়ার। শিল্পী সমাজের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা। সে সমাজের দাস, এই দাসত্ব স্বীকার করে তবে সে ছবি করবে।” – ঋত্বিক ঘটক Continue reading শতবর্ষে ঋত্বিক ঘটক

নকশাল

অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬

নয়া উদারবাদী নীতির যে রথে ভারতের শাসকশ্রেণী গত ৩০-৩৫ বছর ধরে চেপে বসেছে, তাতে দিন দিন সামাজিক বৈষম্য বাড়ছে, মানুষের কাজের সুযোগ কমছে, অর্থনৈতিক দূরাবস্থা আরো তীব্র হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুঠের জন্য জমি দখল করার জন্য কোটি কোটি মানুষ নিজের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন। ফলে সামাজিক বিদ্রোহের পটভূমি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। Continue reading অমিত শাহ’র নকশালমুক্ত ভারত: ডেডলাইন মার্চ ২০২৬