~ তানিশা মীর
ওদের হয়ে কবিতা লিখতে বসে
রাত বাড়ে আর তারা খসে
ভাবি, এখনো কোটি কোটি গবেষনা
ঠিক কোন কারিকুলামেই হবে পড়াশুনা?
কোন রসায়নে উন্মুক্ত নাকি উলঙ্গ হয়ে আছে?
পিরামিড চাপা মমিদেরই লজ্জা নিবারণ হয়েছে।
মরেও যাদের পড়তে, বুঝতে, শিখতে রাখা হলো
পাহাড় কি আদৌ পাহাড়? তুমিই বলো!
সবার জন্যে কাঁচের বয়াম প্রস্তুত হচ্ছে
সব সংরক্ষণে দুপেয়েদের দরদ উপচে পড়ছে!
নাহ! এইভাবে নাহ!
অন্যায়ের সংজ্ঞা বদলে আইন হোক
জঙ্গলকে জঙ্গল প্রমাণ করো, নইলে বসবে কোপ
গাছ কি আদৌ গাছ! কোন প্রোটোকল বলে দেবে?
কেমিক্যালে ডোবা মৃতদের দিয়ে সবুজায়ন হবে!
তবে কি আছে প্রয়োজন, পরীক্ষামূলক ছেঁড়াছিঁড়ি
আরেহ! ওটা তো ডিসেকশন!
আর পাহাড়-খনি, টাটা-আদানি পীড়াপীড়ি
ওইটা, গ্রীন ফিউচার ডিরেকশন!
তাহলে ভনিতার গায়ে জৈব আর দুর্নীতি সুস্থায়ী
ট্যাগ লাগিয়ে দাও, দর চড়িয়ে দাও,
গদ্য,পদ্য, সুর, তাল, লয় হয়ে যাক সব দায়ী
সব দগ্ধ করে দাও, খুব জব্দ করে দাও।
চেয়ে থাক মৃত ভাসমান শরীর সভ্যতার
কাঁচের বয়ামে ভরা হবে,
সারি সারি উপড়ানো পাহাড়!
