ভেব না

তুমি কি ভয় পেয়েছ? শাসকের হিংস্রতায়।
সাথীদের পচে যাওয়া শরীরের গন্ধ
তোমার নাকে যাচ্ছে না?
ওরা তোমার আমার আমাদের ভাই বন্ধু,
ওদের জন্য কষ্ট হচ্ছে না?
আজকের এই কঠিন সময়ে
তোমার ইচ্ছে হল ফুল, পাখি, নদী
পাহাড় নিয়ে গল্প করতে।
তোমার রাতে ঘুম হয়?
তুমি তো ভালো আছো
শাসকের হ্যাঁ-তে হ্যাঁ না-তে না বলে।
তোমার কখনো বিদ্রোহ করতে ইচ্ছে হয় না?
হ্যাঁ বুঝতে পারছি, তুমি পরিবারসহ
খুব সুন্দর ঝলমলে জীবন কাটাচ্ছ।
কিন্তু ঐ আদিবাসী মানুষ গুলো,
কিছু না পাওয়া জীবনকে বাজি ধরে বিদ্রোহ করছে।
ওরা অস্ত্র ছারা কিছুই আদায় করতে পারে না।
তোমায় অস্ত্র ধরতে বলছি না,
কিন্তু তোমার বোধকে কি
একটু ধারালো করতে পারো না?
না না, তোমায় যুদ্ধে যেতে বলছি না,
আশেপাশে ঘটে চলা অনিয়মের বিরুদ্ধে
একটু ভুরু কুঁচকাও।
এখনো সময় আছে, তোমার গায়
আঁচ লাগার আগেই তৈরি হও,
ভেব না তুমি বাদ যাবে।

কভার ফটো সৌজন্যেhttps://www.jamhoor.org/read/international-statement-condemning-escalating-stateviolence-on-indias-indigenous-adivasi-communities-in-bastar-chhattisgarh-india [Retrieved On: 10/02/2026]

Leave a Reply