টু দ্য ডিএম জলপাইগুড়ি
বিষয় – মেমোরান্ডাম জমা
তারিখ – ১৭-ই জুলাই, ২০২৩
স্যর/ম্যাডাম,
আমাদের সংগঠন নিম্নলিখিত বিষয়গুলি তথা সমস্যাবলী আপনার সামনে তুলে ধরছে। সমস্যাগুলির দ্রুত নিরাময়ের আশা আপনার পক্ষ থেকে আমরা করছি। আমরা সমস্যাগুলি এক এক করে তুলে ধরছি।
১) আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে জলপাইগুড়ি শহর থেকে শিলিগুড়ি বাইপাস রাস্তায় মোহিতনগর উপকণ্ঠের চৌরঙ্গী মোড়ের একটি ঘন বসতিপূর্ণ এলাকায় একটি সিমেন্ট কারখানা গত কয়েক বছর ধরে গড়ে উঠেছে। আমাদের বক্তব্য ওই কারখানা জনবসতিপূর্ণ এলাকায় যথেষ্ট পরিমাণে পরিবেশ দূষণ করছে। এই দূষণের ফলে এলাকার মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে উপরন্তু গোটা এলাকা দূষণ প্রবণ এলাকা হয়ে উঠবে। এই ব্যাপারে চূড়ান্ত সুরাহার জন্যে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টির কোনো ইতিবাচক সমাধান না হলে প্রমীলা ব্রিগেড বাধ্য হবে ওই কারখানার সামনে লাগাতার মহিলাদের গণ অবস্থান সংগঠিত করতে।
২) বিগত ৪০ বছর ধরে সদর ব্লকের বাহাদুর অঞ্চলে দুয়া-পাড়া গ্রামে প্রায় শতাধিক কৃষক পরিবার ঘরবাড়ি কড়ে বশত করছেন। বিদ্যুৎ সংযোগ ও কুয়ো শৌচাগার পঞ্চায়েতের পক্ষে থেকে পেলেও তারা আজও জমির কোনো পাট্টা পায়নি। BLRO এবং BDO অফিসে অনেকবার পাট্টা নিয়ে দরবার করা হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। এবারে দ্রুত পাট্টা না পেলে ওই চাষিরা জাতীয় সড়ক অবরোধ করতে নামবে। প্রমীলা ব্রিগেড তাদের পাশে থাকবে।
৩) মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও আজও জলপাইগুড়ির অনেক রাজনৈতিক বন্দী সরকারি চাকরি পাননি। দ্রুত তাদের চাকরির ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে নচেৎ প্রমীলা ব্রিগেড তাদের চাকরির দাবিতে এই জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
৪) মহিলাদের যারা বাড়িতে বসে সেলাই করতে পারেন তাদের সবার কাছে সেলাই মেশিন না থাকায় তাদের আয় রোজগার ঠিক মতো হচ্ছে না। গরিব এই মহিলাদের সরকারের তরফে সেলাই মেশিন প্রদান করা হোক।
৫) গ্রামে এবং শহরে অনেক গরিব পরিবারের ছেলে মেয়ে (ছাত্র-ছাত্রী) আজকাল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সংসার চালাবার পরে অর্থের অভাবে পরিবারগুলি তাদের ছেলেমেয়েদের বই খাতা ঠিকমতো কিনতে পারে না, ফলে পড়াশোনায় তাদের খুব অসুবিধা হয় এবং হচ্ছে। এই ব্যাপারে আপনার অফিস দৃষ্টি দিলে এবং ইতিবাচক পদক্ষেপ নিলে এই ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
৬) এই জেলার গ্রাম এবং শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা একেবারে বিপর্যস্ত। প্রমীলা ব্রিগেড লক্ষ্য করেছে ওই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নেই ডাক্তার, নেই নার্স এবং নেই জীবনদায়ী ঔষধের কোনো পাকাপোক্ত ব্যবস্থা। এই ব্যাপারে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সমস্যার সমাধানের দাবিতে।
৭) গ্রাম শহরের সেণী স্টেশন ব্যবস্থা একেবারে নেই বলেই চলে। শুধু তাই নয়, শহরে এবং গ্রামে জল নিকাশি ব্যবস্থাও নেই। এসব দ্রুত সমাধানের দাবি আমাদের সংগঠন করছে।
৮) এই জেলায় ৭৫% গ্রামের কৃষি জমিতে বেশিরভাগেই জলসেচ ব্যবস্থা নেই। ফলে কৃষি ও কৃষক এবং কৃষকের ফলন যথেষ্ট পরিমাণে মার খাচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান আমরা চাইছি।
৯) কৃষি ফসল সংরক্ষণের জন্য এই জেলায় আরো হিমঘর স্থাপন করা জরুরী। আমরা হিমঘরগুলির দাবি জানাচ্ছি।
১০) পণ প্রথা গ্রাম ও শহরের কন্যাদায়গ্রস্ত পিতা মাতার কাছে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন যদি এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে গরিব পরিবারগুলি চিরদিনই কন্যাদায়গ্রস্ত থেকে যাবে। প্রমীলা ব্রিগেড অভিশপ্ত এই পণপ্রথার বিরুদ্ধে খুব শিগগির জেলা জুড়ে তীব্র নাড়ী আন্দোলন শুরু করবে।
ধন্যবাদান্তে,
প্রমীলা ব্রিগেড জলপাইগুড়ি টাউন কমিটির পক্ষে
কমঃ শ্রাবণী মণ্ডল – সম্পাদক
কমঃ রুমকি বিশ্বাস – সভানেত্রী
কমঃ মৌসুমি রায় – সহ-সম্পাদক
কমঃ অঞ্জলি রায় – কোষাধ্যক্ষ
পুসুন্তি রায় – সহ-সভানেত্রী
জয়ন্তী রায়
